মতিভ্রম

কম্বলের নিচে কু-ন্ড-লী পাকিয়ে শুয়ে আছি।হঠাৎ পিঠের কাছে শীতল স্পর্শ! বিছানায় সাপ আসলো কই থেকে?

শুনেছি সাপ কাছে আসলে বেশি নড়াচড়া করা যায় না।এতে সাপ ক্ষেপে গিয়ে চু"ম্বন দেয়।রিস্ক নিলাম না,সাবধানে ধীরে ধীরে পাশে ফেরার চেষ্টা করলাম।

সাপটা নড়তে শুরু করেছে।তার শরীর বিশাল,পায়ে সাপের লেজ স্পর্শ করছে।লেজটা বরফ শীতল ঠান্ডা! ছ্যাৎ করে উঠলো শরীরটা।এই ঠান্ডাতেও শরীরে গরম চলে এলো,কপালে বিন্দু ঘাম জমে গেলো।

সাহস করে কম্বলটা তুলে পাশে ফিরলাম।একি! সাপ পুরুষ রুপ নিয়েছে!ছেলে ইচ্ছাধারী নাগ নাকি?

মানুষরুপী নাগটা ক্ষিপ্র হুংকার দিয়ে বলল " কম্বল তুলতেছো কেন? এমনিই ঠান্ডায় হাত পা জমে গেছে "

নাগ পুরুষের হুংকারে আমার হুশ ফিরলো।ভুলে গিয়েছিলাম গতকাল বিয়ে করেছি।সাপ ভেবে এতোক্ষন যাকে ভয় পেয়েছি সে আমার এক দিনের পুরনো স্বামী।

খুব ভুল যে অনুমান করেছি তাও তো না।স্বামী! সেও তো এক প্রকার নাগ,সাপ!
1.07K Views
33 Likes
3 Comments
3.4 Rating
Rate this:
(21)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
হাস্যকর Writer
14-Jun-2024, 10:24 PM

悪い話

Reader photo
sharmin akter
29-Feb-2024, 08:55 PM

😇😇😇

Reader photo
Sadiya
21-Feb-2024, 06:44 PM

ami to protome vebecilam aita. kono cele boktase pore dekhlam meye