অন্যের সাথে নিজের তুলনা

অমুক আপা ছেলে-বউমা নিয়ে কত সুখে আছে আর আমি? অন্যের সাথে তুলনা করে নিজের মান বিচার করা আমাদের একটা প্রকৃতি। তুলনা করে কখনো হতাশ হই, কখনো অহংকারে ধরাকে সরা জ্ঞান করি। কিন্তু এই পৃথিবীতে একজন মানুষও নেই, যে ঠিক আপনার মতো। আপনার তুলনা কেবল আপনিই হতে পারেন। তুলনা যদি করতেই হয়, আপনার আজকের সাথে আপনার গতকালের বা আপনার আগামীকালের তুলনা করতে পারেন। আজ একটা ভালো কাজ করেছি, আগামীকাল দুইটা ভালো কাজ করব। অন্যের সাথে তুলনা করতে যে শক্তি খরচ হয়, সেটুকু বরং আপনার নিজের লক্ষ্য পূরণ করতে ব্যয় করুন। এতে নিজের প্রতি ভালোবাসা বাড়বে।

22 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই