শিক্ষক ও নিহানের শিক্ষা মুলক গল্প

অংকের শিক্ষক একটি অংক দিয়ে বললেন,,
তোদের মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতো গিফট করবো,,

সকল ছাএ অংকটির সঠিক উত্তর দিলো,,
শিক্ষক : আমি তো একজনকে জুতো দিতে পারবো,, একটা কাজ করা যাক,,, লটারি করি,
বাক্সের মধ্যে তোরা তোদের নাম আর রোল নম্বর লিখে দে,,।

ছাএরা নাম,রোল নম্বর লিখে বাক্সে রাখলো,,।
শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে
একটি কাগজ তুললেন,,
শিক্ষক : আমি কি নামটি পড়বো,,?
ছাএরা একসঙ্গে বললো পড়ুন স্যার,,,
পুরো ক্লাস। : pin drop silence 🤐🤐
শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ,,
শিক্ষক পড়লেন,,নিহান,রোল নম্বর ১ ।
ছাএরা হাত তালি দিয়ে ফাস্ট‍ বয়কে অভিনন্দন
জানালো।

শিক্ষক পরের দিন এক জোড়া জুতো নিয়ে

এসে বললেন,,, তোরা সকলে মিলে জুতোটা ওকে পড়িয়ে দে।,,,

টিচার্স রুমে ঐ শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন ,, স্যার
আপনার চোখে জল কেনো,,?

শিক্ষক জুতোর ঘটনা খুলে বললেন,,,

" " নিহান ক্লাসে একমাত্র ছাএ যে কি না,,খালি
পায়ে স্কুলে আসে ।
আমি ওর কথা চিন্তা করে কঠিন অংক দিলাম,,।

সবাই অংকটির সঠিক উত্তর দিলো।
সবচেয়ে অবাক লাগলো,, লটারির বাক্স খুলে
দেখি সকল ছাএই তাদের নিজ নিজ নাম না লিখে,,লিখেছিলো নিহান রোল নম্বর ১ ,,

যাতে করে জুতো জোড়া নিহান পায়,,,,😭😭


"সমাপ্ত,,
19 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই