আমার কি কোন দোষ ছিল
স্কুল জীবন হচ্ছে পড়াশোনার জীবন। পড়া শোনা ছাড়া দুষ্টামি, হাসি, কান্না তো আছেই। এসব করতে গিয়ে স্কুল জীবন কখন শেষ হয়ে যায় বুঝাই যায় না। আমিও আমার ফ্রেন্ডরা মিলে সারাদিন দুষ্টুমি করতে থাকি। আমাদের আরেকটা অভ্যাস হচ্ছে ক্লাসে কথা বলা।এটাকে খুব খারাপ অভ্যাসও বলা যায়।যেটা আমার মনে হয় সবার মধ্যেই আছে। ক্লাসের বাইরে কথা তো বলিই। আবার ক্লাসে লুকিয়ে লুকিয়ে কথা না বললে স্যার ম্যামদের বকা না খেলে ভালোই লাগে না।এজন্য স্যার ম্যামরা আমাদের উপর বরাবরের মতোই বিরক্ত। আমাদের অংক স্যারের নাম হচ্ছে জাকির স্যার। একদিন জাকির স্যার ক্লাসে পড়াচ্ছিলেন। আমার কয়েকটা বান্ধবী মিলে কথা বলছিল। আমার একটা বান্ধবীর নাম তানিয়া। আমি অংক করছিলাম ওআমাকে ডেকে একটি অংক বুঝিয়ে দিতে বলল। আমি ওকে অংক বুঝাচ্ছিলাম। আমার আরেক বান্ধবি তাহমিনা আমাকে ডাকল আমি তাকালাম। আরেকজন বলল কমিক্স বইটা এনেছিস আমি বললাম হুম।তখনই দুম দাস। তাকিয়ে দেখি স্যার আমাকে মারছে। সবাই হাসছে। স্যার বলল লুকিয়ে লুকিয়ে কথা বলা বের করছি। তখন আমার খুব মন খারাপ হলো। মন হলো আমি কি একাই দোষ করেছি যে স্যার আমাকে একাই মারল। ওরাতো অনেকক্ষণ ধরে কথা বলছিল স্যারর তো সেটা দেখলনা। আমি তাকিয়েছি তাতেই আমাকে মারল। যত দোষ নন্দ ঘোষের। আবার ওরা সবাই আমাকে দেখে হাসে।আমার কান্না পাচ্ছিল। স্যার মেরেছে ব্যাথা পাইছি এজন্য না।কান্না করেছি এজন্য যে। আমার কি কোন ভুল ছিল যেজন্য স্যার আমাকে মারল।আর এটা একটা ভুল হলেও স্যার আমাকে একাই মারবে কেন আর ওরা সবাই আমাকে নিয়ে হাসবে কেন।
23
Views
0
Likes
0
Comments
0.0
Rating

কোন মন্তব্য নেই