হৃদয়ে জুড়ে শুধুই তুমি

জানি না কতটুকু ভালোবাসা তুমি পছন্দ করো?
জানি না আমি কত টুকু ভালোবাসা তোমার প্রয়োজন?
এও জানি না কতটুকু ভালোবাসলে তোমাকে পাবো?
আমি শুধু জানি যতটা ভালোবাসা তুমি চাও? তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসি তোমায়।
আমি শুধু জানি ঐ চাঁদ আকাশে কে যতটা ভালোবাসে।

এই নদী মাছকে যতটা ভালোবাসে.
তার চেয়ে অনেক বেশি ভালোবাসি তোমাকে।
শিড়ি - ফরহাদ কে যতটা ভালো বাসে।লাইলি মজনু কে যতটা ভালো বাসে, তার চেয়েও হাজার গুণ বেশি ভালোবাসি তোমাকে।
তোমাকে ভালো বাসতে-বাসতে, হৃদয়ে ভালো বাসার পাহাড় গড়েছি।

আমি তোমাকে ভালোবাসি! প্রতিটা দিন। প্রতিটা মুহূর্তে যতগুলো শ্বাস-প্রশ্বাস নিয়।তার থেকেও বেশি তোমাকে ভালবাসি। ঘড়িতে যতটা ঘন্টা, মিনিট, সেকেন্ড টিক টিক করে। আমি তোমাকে ততটা ভালোবাসি।
আকাশে যতটা নক্ষত্র আছে তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসি ।
এই পৃথিবী জুড়ে যতটা ভালোবাসা আছে। আমি সবটুকু দিয়ে ভালোবাসি তোমায়। সাগর-মহা সাগর জুড়ে যতটা জল আছে আমি ততটা ভালোবাসি তোমায়।
আমার ভালোবাসা চিরন্তন সত্য।

আমি জানি না তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার শুধু দেহে নয় তুমি আমার আত্মার সাথে মিশে গেছো।
আমার দেহের প্রতিটা নিঃশ্বাসের সাথে তোমার আসা-যাওয়া কর তুমি।
তুমি আমার হৃৎপিণ্ডের স্পন্দন।
তোমার নামের প্রতি ধ্বনি আমার প্রতিটা শিড়া উপশিরায় প্রবাহিত হয়।
তুমি আমার রক্ত-কনিকার সাথে মিশে গেছো।

তোমার সুখ-দুঃখ গুলো আমার জীবনের বসন্ত।
তোমার হাসি আমার জান্নাত।
তোমার হৃদয় আমার বাস-স্থান।
তোমার শ্বাস-প্রশ্বাস আমার জীবন।
তোমার শেষ নিঃশ্বাস আমার মরণ।

তোমার হাত ধরেই আমি বুড়ো হতে চাই। তোমার সাথেই আছি জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত থাকতে চাই।
শুধু এই জন্মেই নয়, মৃত্যুর পরে যদি আবারো জন্ম হয় তখনো তোমাকেই ভালবাসবো।প্রতিটা জন্মে তোমার হবো। যদি কখনো তোমাকে নাও পাই তবুও প্রতি জম্মে তোমাকেই ভালো বাসবো। শুধু তোমাকেই চাইবো।
249 Views
8 Likes
2 Comments
4.8 Rating
Rate this:
(6)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
29-Sep-2024, 05:42 PM

very nice.

মোঃ বেলাল চৌধুরী
মোঃ বেলাল চৌধুরী
29-Sep-2024, 07:06 PM

TNX 💛💛💛

Reader photo
Mim Tamanna
29-Sep-2024, 06:28 AM

Very nice.

মোঃ বেলাল চৌধুরী
মোঃ বেলাল চৌধুরী
29-Sep-2024, 07:07 PM

TNX 💛💛💛