Overdose On Love
" WHAT THE HELL JUNGKOOK? ARE YOU FU'KING CRAZY! "
বড় লাক্সারিয়াস এক লিভিং রুমে এক মেয়ে একটা ছেলের ওপর জোরে চিৎকার করলে, জাংকুক নামক ছেলেটা ডান কানে কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে ওপর নিচ নাড়াতে থাকে। জাংকুক আর মেয়েটার মাঝে বাঁধা হয়ে আছে সামনের মিডিয়াম সাইজ টি-টেবিল টা!
" Just get out of mah house miss. আমি আর সহ্য করতে পারছি না তোমার এই চিৎকার। আমার কানের পোকা বের করে দিচ্ছ! "
জাংকুক কান থেকে হাত নামিয়ে নিজের জিন্সের পকেটে দুই হাত গুঁজে কেয়ারলেসলি বললে মেয়েটার রাগে চেহারা রক্তিম হয়ে ওঠে এবং চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। মেয়েটা নিজের দিকে ইঙ্গিত করে বলে,
" I am your wife Koo! তুমি- তুমি কেনো আমার সাথে এমন করছো। আমার ভুলটা কোথায় এটা তো বলবে! "
" Please! তোমার চেহারাটাও দেখতে ইচ্ছে করছে না। And for your kind information, এটা আমার বাড়ি। বেড়িয়ে যাও আমার বাসা থেকে পার্ক জ্যাজলিন ! "
জ্যাজলিন জাংকুক কে চলে যেতে দেখে, উপর তালায়, 'তাকে একলা ফেলে'। জ্যাজলিন হতাশ হয়ে নিজের খোলা চুলে হাত চালিয়ে বড় এল (L) সাইজের নেভী ব্লু সোফায় কাঁদতে কাঁদতে বসে পরে নিজের পেটে হাত দিয়ে।
2004, January 20
সুন্দর এক সকালে, সূর্য উঠলেও কুয়াশার চাদর সূর্যের আলোকে পরিবেশ উজ্জ্বল করতে দিচ্ছে না। গাছের সব পাতায় শিশির, ঘাসে শিশির, এমনকি রাস্তায় থাকা কিছু যানবাহনের কাঁচে, ভিউ মিররেও শিশর লক্ষনীয়।
ঠিক এই সকালে একটা স্কুলবাস এক সরু রাস্তা দিয়ে এগোচ্ছে। বাসের ড্রাইভার খুব সাবধানে এই কুয়াশার মাঝে বাস চালাচ্ছে। তার পাশের সিটে একজন ফর্মাল ড্রেসে লোক বসে আছে যাকে দেখে 'মনে হচ্ছে' কোনো টিচার হয়তো।
পিছনে সিটে চার থেকে পাঁচ বছরের সাদা এবং নীল স্কুল ইউনিফর্মে ছেলে মেয়েরা বসে আছে। ছেলে মেয়েরা উভয় সাদা শার্ট আর নীল ফুল প্যান্ট পরনে এবং নীল শীতের ব্লেজার, ওহ হ্যাঁ মেয়েরা স্কার্টটা এবং হাঁটু অব্দি সাদা মোজা। কেউ কেউ বাহির তাকিয়ে জানালা দিয়ে আবার কেউ ঘুমে ঝুমছে তো কেউ বিরক্ত হয়ে বসে আছে।
মূহুর্তেই বড় এক স্কুল প্লাস কলেজের সামনে এসে গাড়ি থামে। স্কুল-কলেজ কম, মস্ত এক ভার্সিটি মনে হচ্ছে। বিশাল জায়গা জুরে এই স্কুল-কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সামনে বিশাল ক্যাম্পাস দেখা যাচ্ছে। স্কুলের গেটের বড় বড় করে লেখা, 'Seoul School and College' এমনি সবার মাঝের ভবনের একেবারে ওপরে স্কুল ও কলেজের নামটা লিখা আছে।
ড্রাইভারের পাশের সিটে বসা ফর্মাল ড্রেসে লোকটা বাস থেকে বেড়িয়ে আসে এবং সবাইকে হাত দিয়ে ডাকতে শুরু করে,
" বাচ্চারা, বেড়িয়ে এসো! ক্লাসের সময় হয়ে যাচ্ছে! "
এক এক করে সকল বাচ্চা নিজেদের স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেড়িয়ে আসে আবার কিছু গলায় ওয়াটার বোতলও ঝুলিয়েছে। ফর্মাল ড্রেসে লোকটা সবাইকে বাস থেকে নামতে সাহায্য করে এবং ওদের সবাইকে দেখে স্কুলের গেট খুলে দেয় দারোয়ান।
সবাই এক এক করে ক্যাম্পাস পেরিয়ে হাতের বামে থাকা বড় ভবনে ঢুকতে থাকে এবং নিচ তালায় উপস্থিত তাদের ক্লাস রুমে চলে যায়। কেউ যায় সেকশন এ'তে, কেউ বি'তে। এভাবে চারটা সেকশনে সবাই ভাগ হয়ে যায়।
সেকশন ডি'তে ছাত্র-ছাত্রী খুবই কম ছিল তাই ছেলে মেয়েরাও সব এলো মেলো হয়ে বসে। কেউ দুই বেঞ্চ পিছিয়ে তো কেউ সবার শেষে। মাঝ দিয়ে সিট খালি রেখে রেখে বসেছে।
" এই ফেড্রি, আমি তোমার সাথে বসি? "
সামনে বসা ফেড্রি নামের ছেলেটা নিজের বামে তাকিয়ে দেখে একটা গোলগাল ছেলে দাঁড়িয়ে আছে। ফেড্রি 'ew' ফেস করে বলে,
" জিমিন তুমি খুব মোটা, আমার সাথে বসলে জায়গা হবে না! "
ফেড্রি বললে ক্লাসের সবাই হো হো করে হাসতে শুরু করে এতে জিমিন বিরক্ত প্রকাশ করে এবং চোখ উল্টে বলে,
" But I am intelligent, unlike you! "
জিমিন রিপ্লাই দিয়ে ফেড্রির পিছনের খালি সিটে বসে পরে। এবং ক্লাসে আবার সবাই হো হো করে হাসতে থাকে জিমিনের কথা শুনে।
তবে ডান পাশের শেষের কর্ণারে জানালার পাশে বসা ইনোসেন্টলি বসে থাকা 'ছেলেটা চুপচাপ।' হাসছেও না বিরক্তও প্রকাশ করছে না।
সবাই সবার মতো করে দুষ্টুমি করতে থাকে এবং বেশ কিছুক্ষণ পর একজন মহিলা টিচার ক্লাসে আসে। এবং সবাইকে উদ্দেশ্য করে বলে,
" Good morning Kids! "
সবাই তাকে রিপ্লাই ব্যাক করে,
" Good morning Miss Worthy! "
মিস অর্থি স্মাইল করে সুইটলি এবং সবার দিকে মনোযোগ নিয়ে বলে,
" আমি তোমাদের জন্য নতুন বন্ধু নিয়ে এসেছি। সে আগে অন্য স্কুলে ছিল তবে কিছু প্রবলেম হওয়ায় আমাদের স্কুলে ভর্তি হয়েছে। I hope, তোমরা ওর সাথে দুষ্টুমি করবে না কারণ সে খুবই স্মার্ট এবং ইন্টেলিজেন্ট একটা মেয়ে। আর তিনটা সেকশনে সিট খালি নেই তাই ওকে এই সেকশনে দেওয়া হয়েছে। তবে তিন মাস পরপর যেহেতু ভালো - খারাপ স্টুডেন্ট বাছাই করে সেকশন চেন্জ করা হয় তখন ও ডেফিনিটলি সেকশন এ'তে চান্স পাবে। আযহা, ভিতরে আসো মামনি! "
মিস অর্থির এত বড় লেকচার শুনে ছোট ছোট বাচ্চারা হামি তুলে এবং আযহা মেয়েটা ভিতরে উঁকি দিলে সবাই আযহার দিকে তাকায় যে কি-না খুবই কিউট ছিল। তার চুলে ছোট ছোট দুইটা ঝুটি, এবং গোলগাল চেহারায় অনেক মায়াবী লাগছে।
" আসো মামনি! "
আযহা সুইটলি স্মাইল করে ভিতরে আসলে অর্থি আযহাকে নিজের পাশে দাঁড় করায়। সবাই আযহা কে দেখে সিটে নড়েচরে বসে।
" যাও আযহা, তোমার যার সাথে ইচ্ছে বসতে পারো! "
আযহা মাথা নাড়ে এবং সবার দিকে একবার করে নজর বুলায়। এবং একটু দ্বিধায় পরে যায় কার সাথে বসবে।
" আযহা তুমি আমার সাথে বসো! "
ফেড্রি নিজের পাশের সিটে বসতে বললে আযহা স্মাইল করে এবং মাথা নেড়ে ফেড্রির সাথে গিয়ে বসলে জিমিন মুখ 'গোমড়া' করে বসে থাকে। এমন সময় আরেকটা ছেলে পারমিশন না নিয়েই ক্লাসে চলে আসে।
" Sorry miss Worthy! আমি বাস মিস করেছি। "
" হ্যাঁ তেয়হিয়্যুং তা দেখাই যাচ্ছে, তোমার চোখ থেকে ঘুম যায়নি। আর এভাবে অনুমতি ছাড়া ক্লাসে প্রবেশ করা ভালো না 'যখন ক্লাসে টিচার থাকে'। I hope, তুমি এটা মাথায় রাখবে। যাও সিটে গিয়ে বসো! "
তেয়হিয়্যুং 'নির্লজ্জভাবে হেসে' দ্রুত গিয়ে জিমিনের পাশে বসে এবং ফিসফিস করে বলে,
" তোকে না বলেছিলাম ফেড্রির সাথে বসতে। আজকে ওর চুলে 'চুইঙ্গাম লাগিয়ে' ছাড়বো! "
তেয়হিয়্যুং আযহার পিছনে বসেছে যার কারণে আযহা তেয়হিয়্যুংয়ের কথা শুনতে পায় তবে ফেড্রি যেহেতু নিজেকে এখনো আযহার কাছে পরিচিত করেনি তাই আযহা জানেও না ফেড্রি কে আর তেয়হিয়্যুং কার কথাই বলছে। তবে আযহা এটা বুঝতে পেরেছে তেয়হিয়্যু 'একটা দুষ্টু ছেলে।'
" চলো আমাদের ক্লাস শুরু করা যাক! "
মিস অর্থি আরো একবার সবার মনোযোগ কেড়ে পড়াতে শুরু করলে ক্লাসে বেশির ভাগ ছেলে মেয়েরাই নিজেদের মতে করে সাইডটক করতে শুরু করে।
শুধু মনোযোগী ছিল আযহা, 'ডান পাশের শেষের কর্ণারে জানালার পাশে বসা ছেলেটা' এবং বাম পাশের সাড়িতে সবার মাঝে বেঞ্চে একা বসে থাকা আরেকটা মেয়ে।
এদিকে আযহা ক্লাসে মনোযোগী হতে চাইছে তবে তেয়হিয়্যুং এবং জিমিন এতটা কথা বলছে যে শেষে আযহা তার কিউট রাগী ফেসে ওদের দিকে একবার তাকায় এবং ওরা আযহাকে এমন করতে দেখে কনফিউজড হয় এবং আবারও কথা বলতে শুরু করে। আযহাকে 'পাত্তাই' দিলো না!
এদিকে আযহা লক্ষ্য করে ফেড্রি প্রায় ঘুমিয়েই পরছে। এক প্রকার ঘুমে ঝুমছে। আযহা নিজেকে কোথায় ফাঁসাল ভেবে পাচ্ছে না!
এভাবে অনেকটা সময় পার হয় এবং পাঁচ ঘন্টা টানা স্কুলে থাকার পর বারোটায় তাদের ছুটি হয়। আযহা ক্লান্ত অবস্থায় হাঁপ ছেড়ে নিজের ব্যাগ গুছাতে নেয় অমন সময় তেয়হিয়্যুং হঠাৎ ফেড্রির মাথায় চড় মে'রে জিমিনকে নিয়ে দৌড়ে পালায়।
তেয়হিয়্যুংয়ের এরকম করায় আযহা খুব ঘাবড়ে যায় এবং ভয় পায়। ওরা ক্লাস থেকে চলে যেতেই ফেড্রির কণ্ঠস্বর শুনে আযহা ফেড্রির দিকে তাকায় যে কি-না মাথায় হাত রেখে দেখে তেয়হিয়্যুং তার মাথা চুইংগাম লাগিয়ে দিয়েছে।
" আজকে তেয়হিং কে আমি ছাড়বো না! "
ফেড্রি রাগে ফোঁসফোঁস করে নিজের ব্যাগ রেখেই তেয়হিং এবং জিমিনের পিছু নেয়। এই দেখে আযহা তাড়া দিয়ে বলে,
" তোমার ব্যাগ! "
তবে কে শুনে কার কথা? তখন 'বাম পাশের মাঝের বেঞ্চে বসা মেয়েটা' আযহার দিকে এগিয়ে আসে। এবং ফেড্রির ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়ে নেয় তখন আযহা কনফিউজড হয়ে বলে,
" তুমি ওর ব্যাগ --"
মেয়েটা আযহাকে কথা শেষ করতে দেয় না বরং ফেড্রির ব্যাগ নিয়ে বাহিরের দিকে যেতে যেতে বলে,
" He is my cousin and I am Iyean! "
ইয়েন মেয়েটাও ক্লাস রুম থেকে হাওয়া হয়ে যায়। ইয়েন কে এমন করতে দেখে শেষের ডান কর্ণারে জানালার পাশে বসে থাকা 'ছেলেটা হালকা হাসে' এবং নিজের ব্যাগ কাঁধে সিট থেকে উঠে দাঁড়ায়।
আযহার প্রথম দিন এই স্কুলে কেমন কাটলো তাই ভাবতে নিজেও বেড়িয়ে আসে। স্কুল গেট পার হতেই একজন লোক কে দেখতে পায় যে কি-না 'Suzuki V-Strom' বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আযহা স্মাইল করে প্রায় মধ্য বয়স্ক লোকটাকে দেখে।
" ওহ বাবা। আমি তোমাকে miss করেছি! "
আযহা দৌড়ে তার বাবার কাছে যায় যে কি-না বাইকেই বসে আছে। আযহা সামনে গেলে উনি আযহাকে কোলে তুলে বাইকের সামনে বসায় এবং আযহার কপালে চুমু দিয়ে বলে,
" আমার Sweetheart! বাবাও তোমাকে প্রচুর মিস করেছে। "
আযহা তার বাবার কথায় মিষ্টি হাসে এবং বাইকে সুন্দর করে বসে যাতে পরে যাওয়া ভয় না থাকে।
" বাবা, আমি আমার 'Cutie pie' কেও মিস করছি! "
" আচ্ছা সুইটহার্ট, চলো। আমিও কিউটিপাই কে মিস করছি। তা আজকে প্রথম দিন, 'সিউলের বেস্ট স্কুলে' তোমার দিন কেমন কাটলো? "
আযহা গোপনে হাঁপ ছাড়ে এবং জোরপূর্বক হেসে বলে,
" মোটামুটি! "
2009, December 12
AzHa's Point of View -------
"পাঁচ টা বছর হয়ে গেলো,' এখনো ওরা শুধরালো না। হ্যাঁ আমি ফেড্রি তেয়হিয়্যুং আর জিমিনের কথা বলছি। বছর শেষ হলে হাই স্কুলে পা দিবে এখনো ঝগড়া করে।
পাঁচ তালায় দাঁড়িয়ে, ক্লাসের সামনের করিডরে দাঁড়িয়ে আছি আর আমার থেকে কিছু টা দূরেই জিমিন, তেয়হিয়্যুং এবং ফেড্রি কিছু নিয়ে কথা কাটাকাটি করছে।
ইয়েন, হ্যাঁ ফেড্রির কাজিন আর জাংকুক, যাকে কিনা এই স্কুলে প্রথম দেখেছিলাম, সেকশন ডি'তে ডান পাশের কর্ণারে জানালার পাশে চুপচাপ বসে থাকতে।
এই পাঁচ বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, 'চেঞ্জ হয়নি ওদের ঝগড়া।' এখনো সুযোগ পেলে ওরা তিনজন ঝগড়া লেগে যায় যে কোনো বিষয় নিয়ে।
জাংকুক একটু চুপচাপ স্বাভাবের হওয়ায় ওকে এই বছর ক্লাস ক্যাপ্টেন করা হয় এবং ক্লাস ক্যাপ্টেন হওয়ার কারণে এখন বেচারা কে ওদের ঝগড়া থামাতে হয় আর ফেড্রির কাজিন হিসেবে ইয়েনের ও একটা দায়িত্ববোধ আছে।
" এই আযহা, চলো ঘন্টা দিয়ে ফেলেছে। "
আমার কাঁধে হাত রেখে আমার ফ্রেন্ড 'জিয়া' বললে আমি মাথা নাড়ি এবং শেষবার ওদের দিকে তাকিয়ে আমি আমার সেকশন এ'তে চলে যাই, হ্যাঁ ওরা এখনো সেকশন ডি'তেই রয়েছে।
তবে ওদের সাথে প্রথম তিন মাস কাটানোর পর এখনো আসতে যেতে সবার সাথে আমার কথা হয় তবে অত বেশি নয়! আশা করি হাই স্কুলে সবাই একসাথে হতে পারবো।
End of AzHa's POV
2012, March 1
" এই আযহা এদিকে এসো! "
ক্লাস রুমের ডান কর্ণারে ভীর করে বসে আছে বেশ কিছু ছেলে মেয়ে আর পুরো ক্লাস একদম মাছের বাজার হয়ে আছে। আযহা 'ফেড্রির গলা' শুনে ফেড্রির দিকে তাকায় এবং স্মাইল করে।
হ্যাঁ, আট বছর পর অবশেষে ওরা একসাথে হতে পেরেছে। একমাত্র আযহার মতো ব্রিলিয়ান্ট ছাত্রী 'সাইন্সে না গিয়ে আর্টস নেওয়ায়।'
আযহার ইচ্ছে উকিল হবে তাই সে আপাতত সাইন্সের প্যারা নিতে চায় না। হাই স্কুল আর কলেজ লাইফ টা সামান্য এনজয় করতে চায়। এত বছর তো অনেক পড়ালেখা করলো এবার একটু রেস্ট নিবে ভেবেছে।
এই ক্লাসে ফেড্রি সহ তেয়হিয়্যুং, জিমিন, ইয়েন এবং জাংকুক আছে। যাদের সাথে আযহা ছোট থেকে মিশতে চেয়েছে তবে পারেনি। তবে এখনো আযহা ফেড্রি ছাড়া আর কারো সাথে বেশি ক্লোজ না কারণ 'প্রথম শ্রেণিতে' থাকা কালীন আযহা ফেড্রির সাথেই তিন মাস বসেছে যার কারণে ফেড্রিকেই ভালো চিনে।
মাঝের সারির প্রথম বেঞ্চে নিজের স্কুল ব্যাগ রেখে আযহা এগিয়ে যায় ফেড্রির দিকে। স্কুল ইউনিফর্মে চেঞ্জ এসেছে এখন। 'সাদা শার্টের সাথে খয়রি স্কার্ট আর ছেলেদের খয়েরী প্যান্ট।'
" ডেকেছ? "
আযহার সফট এবং সুইট কণ্ঠ শুনে যে কারো হৃদয় গলে যাবে। ফেড্রি স্মাইল করে মাথা নাড়ে এবং অন্য এক টেবিল থেকে চেয়ার টেনে জাংকুকের টেবিলের সামনে চেয়ার টা রেখে বলে,
" একটু বসো কথা আছে। "
আযহা কনফিউজড হয়। আযহার সাথে কিসের কথা? তারওপর এখানে জাংকুক, তেয়হিয়্যুং এবং জিমিন, ইয়েন আর ফেড্রি ছাড়াও আর কিছু ছেলে মেয়ে ছিল যারা ওদের ফ্রেন্ড। 'লিয়া, ইমহান এবং ইয়ুরি।' এবং আযহা ইয়ুরির কাছ থেকে কখনো 'গুভ ভাইব' পায় না তাই ইয়ুরির সামনে আযহার 'ইনসিকিউরিটি' কাজ করে।
কিছুটা অস্বস্তি বোধ করে আযহা জাংকুকের সামনে বসে পরে এবং জাংকুক আযহার অস্বস্তি খেয়াল করে নিজের চেয়ারে সোজা হয়ে বসে এবং টেবিল থেকে হাত নামিয়ে নেয় যাতে আযহা বেশি 'অকওয়ার্ড ফিল না' করে।
" বলো ফেড্রি! "
আযহার পাশেই ফেড্রি ছিল তাই আযহা একটু ফেড্রির দিকে ঘুরে বসে।
" বলছিলাম তুই তো 'ইয়ুঙ্গি' ভাইয়াকে চিনো তাই না? "
আযহা মাথা নাড়ে।
" হ্যাঁ ভাইয়া আমার 'টিউটর' ছিল এক সময়! "
আযহার কথা শুনে ফেড্রি পাশে দাঁড়িয়ে জিমিন এবং তেয়হিয়্যুং ফিক করে হেসে দেয়। জিমিন হাসতে হাসতে বলে,
" টিউটর? ইয়ুঙ্গি ভাইয়া আর টিউটর? তোমাকে কোন সাবজেক্ট পড়াতো আযহা? "
আযহা ওদের হাসির কারণ খুঁজে পায় না এবং 'অলরেডি নার্ভাস ফিল' করতে শুরু করে। আযহা ঘাড় চুলকে বলে,
" ইয়ে মানে আমাকে 'পিয়ানো বাজানো' শিখাতো। That's it! "
আযহার কথায় সবাই হাসি থামিয়ে দেয় এবং তেয়হিয়্যুংয়ের সাথে দাঁড়ানো ইয়েন বলে,
" কিছু না শুনেই ছাগ'লের মতো ভ্যা ভ্যা করা তোদের দুজনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। "
ইয়েন বিরক্ত হয়ে বললে জিমিন আর তেয়হিং রাগ হয়ে ইয়েনের দিকে তাকায় তবে হঠাৎ হাসির শব্দে সবাই মাথা ঘুরিয়ে আযহার দিকে তাকায় যে আর কি সবার মতো হাসি আটকে রাখতে পারেনি।
জাংকুক আযহাকে হাসি আটকাতে দেখে তাকিয়ে থাকে। মেয়েটা চাইছে হাসতে না তবে তার গাল গুলো বারবার ওপর দিকে উঠে আসছে। চোখ গুলো খানিক কুঁচকে যাচ্ছে। জানালা দিয়ে রোদের আলো আযহার ওপর পরায় জেনো আযহাকে আরো সুন্দর করে তুলেছে এবং রোদের স্বর্ণালি প্রলেপে জাংকুকের কাছে আযহাকে এই মুহূর্তে 'তার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে মনে হচ্ছে।'
জাংকুক সব সময় স্কুলে নিজেকে কন্ট্রোল করে রাখে। কখনো ঝগড়ায় জড়ায় না, এমনকি কখনো এমন পরিস্থিতি সৃষ্টি করে না যার কারণে তাকে অপমানিত হতে হবে, বা অপ্রীতিকর অবস্থায় পরতে হবে। সবাই জাংকুককে well-mannered, এবং শান্ত শিষ্ট ছেলে হিসেবেই জানে।
জাংকুক ও সেই ছোট বেলায় আযহা নিজের ক্লাসে দেখেছে এবং এখন পর্যন্ত আযহা আর জাংকুক নিজেদের মাঝে একটা শব্দ ও আদান প্রদান করেনি তবে আযহা যেমন অন্য ক্লাসে থেকেও ওদের ওপর নজর রাখতো, জাংকুকের চোখও আযহার ওপর কিছুটা ছিল। এবং 'আযহার প্রতিটা বিষয়' জাংকুকের খুব ভালো লাগে তাই জাংকুক আযহার আশেপাশে একটু লজ্জা লজ্জা অনুভব করে।
আযহাকে জাংকুক এই প্রথম নিজের এত কাছাকাছি দেখছে এবং এত বছরে কাছ থেকে আযহার কণ্ঠ শুনছে, এবং আযহার হাসি, জাংকুক অনুভব করে তার হার্ট বিট জেনো স্কিপ করে যাচ্ছে। এক অন্য রকম অনুভূতি অনুভব করছে বুকের মাঝে এবং আযহা হঠাৎই জাংকুকের দিকে তাকালে দেখতে পায় জাংকুক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
জাংকুক দ্রুত চোখ সরিয়ে বাহিরের দিকে নজর দেয় এবং আযহার দৃষ্টি তারওপর অনুভব করে। ইসস আযহা এখন জাংকুকের ব্যাপারে কি ভাববে?
" আমরা ছাগ'ল হুহ! তুই ছাগ'ল! "
জিমিন ইয়েনের সাথে তর্কাতর্কি লেগে গেলে ইয়ুরি বিরক্ত হয়ে বলে,
" আরেহ থামবি তোরা! অসহ্যকর। দেখি কুক একটু বসতে দেও 'বেবি'! "
জাংকুক এতক্ষণে তার নজর ইয়ুরির দিকে করে এবং হালকা মাথা নেড়ে নিজের সিটেই একটু সরে বসে সেই সিটে ইয়ুরিকে বসতে দেয় এদিকে আযহা HELLA কনফিউজড, যে ইয়ুরি জাংকুক কে বেবি বলে সম্মোধন করলো আর জাংকুক ইয়ুরিকে একই সিটে বসতে দিলো? মানে কেমন না?
" হ্যাঁ তোরা থাম। আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। "
ফেড্রিও ওদের চোখ রাঙ্গায় এবং আযহার দিকে ঘুরে বলে,
" আযহা, ইয়ুঙ্গি ভাইয়া কে আমরা পার্সোনালি চিনি। তা ভাইয়ার জন্মদিন নয় তারিখে আর আমরা ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য আইডিয়া খুঁজছি আর লিয়া বললো তুমিও না-কি ভাইয়াকে চিনো তাই তোমাকে ডাকা। তুমিও আমাদের সাথে যুক্ত হও না। "
আযহা খানিক কপাল কুঁচকে ফেড্রির দিকে তাকিয়ে থাকে এবং আযহার কানে ইয়ুরির কণ্ঠ আসে,
" কুক, জানালার গ্লাস টেনে দাও, মুখে রোদ পরছে! "
আযহা ইয়ুরির দিকে তাকায় আর জাংকুক আযহার দিকে। আযহার চেহারায় রোদ পরায় আযহাকে অনেক সুন্দর লাগছে, জানালা বন্ধ করে দিলে নিজের সামনের এই 'সুন্দর দৃশ্য' টা আর দেখতে পারবে না।
" রোদে তাপ নেই ইয়ুরি, খোলা থাক। "
জাংকুক বললে আযহা জাংকুকের দিকে এক নজর তাকিয়ে তারপর ফেড্রির দিকে তাকায়।
" আমি, আমি কেনো? "
" কারণ ফেড্রি চায় তোমার সাথে যাতে আমাদের ফ্রেন্ডশিপটা স্ট্রং হয়। আমাদের মধ্যে তো বন্ডিংও ভালো না তারওপর তুমি খুব ভালো স্টুডেন্ট, আর আমরা যেমন তেমন। আমরা তোমার থেকে স্টাডি টিপসও নিতে চাই। যাতে এবারের গ্রাজুয়েশনে মানসম্মত রেজাল্ট হয় এবং কলেজে যাতে চান্স পাই। Hope you don't disappoint us! "
ইয়েন বললে আযহা বুঝতে পারে আসলে ইয়েন কি বলতে চাইছে। আযহা অকওয়ার্ডলি স্মাইল করে বলে,
" হা, হা, তোমরা চাইলে আমি পড়াশোনায় সাহায্য করতে পারি। I will always love to help you. তবে ইয়ুঙ্গি ভাইয়া আমার টিউটর আর আমি এটাও জানি না তোমাদের সাথে ভাইয়ার আসলে সম্পর্ক কেমন? আর ভাইয়া আমাকে দেখে খুশি হবে কি-না আদৌ! "
আযহার অস্বস্তি সবাই বুঝতে পারে তখন ইমহান বলে,
" মমম আযহা, তুমি আনকমফোর্টেবল ফিল করো না। ইয়ুঙ্গি ভাইয়ার কাছে আমি জাংকুক, জিমিন, তেয়হিয়্যুং আর ফেড্রি বাস্কেটবল খেলা শিখেছিলাম। ভাইয়া আমাদের কোচ ছিল আর আমাদের মাধ্যমে ইয়েন, লিয়া আর ইয়ুরিকে চিনেছে। তোমার আর ভাইয়ার সম্পর্ক যেমন, আমাদের মাঝেও তাই। "
ইমহানের কথায় তেয়হিয়্যুং তাল মিলিয়ে বলে,
" হ্যাঁ একদম, আর ভাইয়ার লাইফ স্টাইল সম্পর্কে তুমি অবগত কি-না বলতে পারবো না বাট ভাইয়া আমাদের নিজের ভাইয়ের মতো দেখে তাই নিজের লাইফের অনেক স্ট্রাগলের কথা শেয়ার করেছে। আগের বছর ডিসেম্বর মাসেই আমরা পুরো বাস্কেটবল খেলা শিখে আমাদের কোর্স কমপ্লিট করেছি তারপর থেকে ভাইয়ার সাথে আমাদের তেমন একটা যোগাযোগ নেই। "
" আমরা চাইছি ভাইয়াকে আমাদের তরফ থেকে ভালো কিছু উপহার দিতে। আর আমাদের এত সুন্দর করে খেলার পুরো কোর্স কমপ্লিট করিয়েছে সেই বিনিময়ে অন্তত ভাইয়া আমাদের থেকে একটা ভালো উপহার ডিজার্ভ করে। "
জিমিন তেয়হিয়্যুংয়ের সাথে তাল মিলিয়ে বললে আযহা সবার কথাই বুঝতে চেষ্টা করে এবং আযহাকে সারপ্রাইজ করে দিয়ে জাংকুক ও শেষে বলে,
" আসলে সব কথা বাদ, আমরা তো ভাইয়ার জন্য একটা পার্টি এরেন্জ করছিই এবং লিয়া ইয়ুঙ্গি ভাইয়ার মুখেই শুনেছিল যে তুমি ভাইয়ার কাছ থেকে পিয়ানো শিখো তাই আমরা ভাবছিলাম তুমি পিয়ানো বাজালে একটা রুমে যে রুমটা আর কি ডেকোরেশন করা হবে। ভাইয়া পিয়ানোর আওয়াজ খুঁজে যখন রুমটায় যাবে তখন আমরা সবাই মিলে তার বার্থডে সারপ্রাইজ টা দিবো। The fact is, we need your help. "
জাংকুক চিকন পাতলা কণ্ঠ আযহা এই প্রথম শুনলো এবং স্বস্তি দায়ক হেসে ফেড্রির দিকে তাকিয়ে বলে,
" আমি বুঝতে পেরেছি। বার্থডে সারপ্রাইজ টা একটু বেশিই সুন্দর করার জন্য আমাকে পিয়ানো বাজাতে হবে তাই তো? Then let me know what exactly I need to do. I will give my best. এখন আমি আসি, ক্লাসের সময় হয়ে এসেছে। "
আযহা নিজের হাতের সিলভার এবং গোল্ডেন কম্বিনেশনে সুন্দর ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখে এবং চেয়ার থেকে উঠে দাঁড়ায়। জাংকুক ইনোসেন্টলি আযহার দিকে তাকিয়ে থাকে এবং আযহা 'সামহাউ' জাংকুক কে একটু 'হার্ট' করেছে তা হলো জাংকুক সাহস করে আযহার সাথে কথা বললো আর আযহা কি-না সেই ফেড্রি কেই রিপ্লাই দিলো।
" Thanks Azha, You'r the sweetest! "
জিমিন 'চোখ মা'রলে' আযহা নিজের স্থানে থ মে'রে দাঁড়িয়ে পরে। সবাই আযহার শকড ফেস দেখে হাসতে শুরু করে আর ইয়েন তেয়হিয়্যুংয়ের ওপর দিয়ে এসে জিমিনের মাথায় চা'টি দিয়ে বলে,
" সবার সাথেই তোর ফ্লার্ট করতে হবে? Shameless! "
জিমিন পাউট করে মেকি রাগ দেখিয়ে ইয়েনের দিকে তাকায় এবং লিয়া বলে,
" Azha is still so much innocent, look at her cute shocked face. Azha don’t worry. জিমিন দুষ্টুমি করেছে তোমার সাথে। ও এমন-ই। Don't mind him! "
আযহা একটু স্বস্তি পায় কারণ আযহা আসলে জিমিনের কথা এবং চোখ মা'রাটা সিরিয়ালি নিয়ে নিয়েছিল। আসলে আযহা এসবে অভ্যস্ত নয় তারপর আযহার এখন পর্যন্ত তেমন ভালো কোনো ছেলে ফ্রেন্ডও নেই। তাই বেশি দিনের পরিচিত এমন ছেলে ছাড়া আযহা কারো সাথে কথা বলে না, যেমনটা একটু আগেই করলো। জাংকুক কে রিপ্লাই না দিয়ে ফেড্রি কে দিলো।
" Oh ok, bye for now! "
আযহা নার্ভাসলি বলে মানে মানে কেটে পরে সেখান থেকে এবং নিজের সিটে গিয়ে বসতেই ক্লাসের ঘন্টা দিয়ে দেয়। এবং সবাই সবার নিজ সিটে চলে যায় ক্লাস করার জন্য।
চলবে____
Hi ~ একটা নতুন এফএফ নিয়ে আসলাম।
বলে রাখি গল্পটা প্রথম কয়েকটা পার্ট হয়তো বোরিং লাগবে তবে তারপর টুইস্ট আসবে। আশা করি সবাই পাশে থাকবে শেষ পর্যন্ত 🥹🦋
বানানে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো🍂।
Enjoy ~❤️🩹
30
Views
0
Likes
0
Comments
0.0
Rating

কোন মন্তব্য নেই