অভিমান

অনেকদিন সুহাসিনী খোঁজ নেই যোগাযোগের মাধ্যম গুলো অচল। আমার সম্পূর্ণ পৃথিবীটা নিঃশব্দে হে ছেয়ে গেছে!
ভোররাতে মেসেজের মৃদু শব্দে ঘুম ভেঙে গেল, প্রচন্ড শীতে অলসতা ঝাপটে ধরেছে, তবুও ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকাতেই সুভাষীর মেসেজ দেখে চমকে উঠলাম।
সুহাসিনী মেসেজে লিখেছে ঘুমিয়ে আছেন? কতদিন কথা হয়না আমাদের জানা নেই !!! আমি লিখলাম; এখন জেগে আছি। সুহাসিনী লিখলো; তাহলে ঘুমিয়ে ছিলেন? আমার বুকে কত শত কথা জমা হয়ে আছে কতশত কথা জানার আছে। এই মুহূর্তে ঠিক কি বলবো বুঝে উঠতে পারছিনা ।
আমি ঘুম থেকে উঠে জড়োসড়ো হয়ে বসলাম। লিখলাম; এতদিন কোথায় ছিলেন? সুবাসিনী লিখ; কোথাও না, যেখানে থাকার কথা সেখানেই আছি। আমার চোখে মুখে রাগ, অদ্ভুত কিছু অভিমান কিংবা অভিযোগ। কিন্তু সুহাসিনী ফোনের উপাস থেকে সেসব জানলো না।
আমি লিখলাম; মনে হচ্ছিল আপনি হারিয়ে গেছেন! কোথাও আপনি নেই। চারিদিকে কেমন একটা শূন্যতা।সুহাসিনী লিখ; বাহ রে! আমার অনুপস্থিতি এতটা বিষাদময় জানতাম না তো!
কথাটা কেমন জানি সুচির মতো বুকে বিধলো।
আমি অভিমান নিয়েই লিখলাম; পরিচিত একটা মানুষ হঠাৎ কোথাও নেই, নিরুদ্দেশ তার ছায়াটাও নেই। চিন্তা হবে না।
সুহাসিনী লিখল ; এত ভাবেন আমায় নিয়ে?
কই কখনো তো একটু খোঁজ নেন না নিচ থেকে। হঠাৎ অদ্ভুত একটা কষ্ট সারা শরীরে বয়ে গেল। আমি লিখলাম; আপনি আছেন। আপনার অস্তিত্ব আছে। ভালো আছেন। নিজের মতো আছেন। দূর থেকে এতটুকুই জানলেই যে আমি খুশি।
এবার অনেকক্ষণ পর সুহাসিনী মেসেজ দিল; আমি আছি। দূর থেকে দেখেন। কখনো কাজ থেকে মন ছুয়ে দেখছেন মন কতটা ভালো কিংবা কতটা খারাপ আছে?
আমি বলার মত কোন ভাষা খুঁজে পেলাম না। আমার শব্দ, আমার অক্ষর, বর্ণ সব হারিয়ে গেছে এক মুহূর্তে।
আবার সুহাসিনী মেসেজ দিলো; এত রাতে ঘুম ভাঙানোর জন্য আমার উপর আবার বিরক্ত হবেন না।
আচ্ছা, আবার ঘুমিয়ে পড়ুন।
আমি লিখলাম; আপনি কি অভিমান করে আছেন।
সুহাসিনী লিখলো; জানালা খুলে দেখুন, বাহিরে ঘন কুয়াশা। কি ভীষণ ঠান্ডা।
....এই ঠান্ডায় জমে গেছে আমার সকল অভিমান, অভিযোগ ,এমনকি চোখের জল!!!!!!!!!
215 Views
12 Likes
10 Comments
5.0 Rating
Rate this:
(12)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (10)

Reader photo
Md Mojibur
14-Dec-2024, 11:01 AM

🫶

Reader photo
sornali
07-Nov-2024, 11:45 AM

দারুন 🥰

Reader photo
Ornov
11-Oct-2024, 11:52 PM

moja paice.....

Reader photo
amena
02-Oct-2024, 12:26 PM

darun 👍

Reader photo
Chowdhury Tamanna
29-Sep-2024, 05:46 PM

very nice.

অথৈ আক্তার
অথৈ আক্তার
29-Sep-2024, 06:02 PM

tnx 🥰

Reader photo
sahed
26-Sep-2024, 05:08 PM

darun 🥰❤️‍🩹

Reader photo
bizli
26-Sep-2024, 12:40 PM

wow 🥰

Reader photo
Fazlul Haque Rafi
25-Sep-2024, 11:04 PM

valo hoise

Reader photo
Sajid
25-Sep-2024, 10:57 PM

অনেক ভালো লাগলো গল্পটা ❤️😍

Reader photo
roja
25-Sep-2024, 10:55 PM

অসাধারণ গল্প 🥰👌🏻