* আম্মু তখন হঠাৎ চলে আসে, আর ওনার হাতে নানা রকমের খাবার। আমাকে বলে তাড়াতাড়ি হাত মূখ দুয়ে আসো। আমি তখন ভাবনার জগৎ থেকে বাহির হইলাম।
পরে আমি আর সিফাত হাত মুখ দুয়ে আসলাম খাবার খাওয়ার জন্য। আমি খাবারের টেবিলে বসতে না বসতেই বাবা বলে উঠলো তোমরা সন্ধ্যার পরে ঘর থেকে বাহির হবে না যে কয়টা দিন এখানে আছি তার মধ্যে একবারও বাহির হবে না রাতে।
সিফাত বলে উঠলো কেনো বাবা? তখন আম্মু বলে কেনো সেটা তোমাদের কে জানতে হবে না শুধু রাতে বাহির হবে না সেটাই শেষ কথা। তোমাদের আবদার পূরণ করতে এখানে আসছি। আমি চাইনা যে কোনো ঝামেলা করো তোমরা!
আম্মুর এই কথা শুনে কিছু টা আশ্চর্য হইলাম আমি তবুও কিছু না বলে খাবার খাওয়া শেষ করলাম। তারপর আমি আর সিফাত চলে গেলাম আমার রুমে। অনেকখন দুইজনে গল্প করলাম।
এক সময় সিফাতকে আমি বললাম এখন ঘুমিয়ে যাও পরে সন্ধ্যার সময় উঠে কথা বলবো। ও বললো আচ্ছা। আমিও তার সাথে ঘুমায়ে গেছি। কিছুখন পর কি জানি একটা শব্দ যেনো কেউ হাসছে এমন শব্দ এসে বারি মারলো আমার কানে। আতঙ্কিত হয়ে আমি উঠে বসে পরলাম।
আমার শরীর থর থর করে কাপছে ভয়ে। তখন ভাবলাম হয়তো বা আম্মুরা কথা বলছে। কিছুটা সাহস নিয়ে আস্তে আস্তে হেটে আম্মুদের রুমে গেলাম। পরে দেখি যে ওনারা ঘুমাচ্ছে।
তখন আরো বেশি ভয় ঢুকে গেলো আমার মধ্যে। শুধু ভাবতে লাগলাম আম্মুরা ঘুমাচ্ছে তাহলে হাসলো কে। হঠাৎ মনে পরলো সিফাত একলা রুমে।
আমি তাড়াতাড়ি করে আবার রুমে চলে আসলাম। এসে দেখি সিফাত উঠে গেছে ঘুম থেকে। সিফাত তখন আমাকে বলে যে আপু তুমি কি কারো সাথে কথা বলছো? কে জানি কথা বলে আর হাসছে।
আমি ভাবলাম আমি যা শুনেছি হয়তো বা সেও তা শুনেছি। তাই ওর ভয় কাটানোর জন্য বলাম হ্যা আমি ওই আমার একটা ফ্রেন্ড এর সাথে কথা বলছিলাম ফোনে। এই জন্য এখানে আওয়াজ শুনা গেছে হয়তো বা।
আম্মুরা ঘুম থেকে উঠলো, আমি কিছুই বললাম না তাদেরকে।সন্ধ্যার সময় নাস্তা খেয়ে আমরা যার যার রুমে চলে গেলাম। আমি জানলার ধারে বসে বাহিরের দৃশ্য দেখছি। ভালোই লাগছিলো।
কি সুন্দর রাত আকাশে তারকা ঝিকিমিকি করছে। চাঁদটা অসম্ভব সুন্দর লাগছে। আকাশে হাজারেরও অধিক তারকা। মনে হয় এমন সুন্দর আকাশ কখনো দেখিনি।
হঠাৎ চোখ পরলো আমার ওই বট গাজটার দিকে. দেখা মাত্রই
আমার মনের ভিতর আরো ভয় কাজ করতে লাগলো ....
চলবে....
বদ্ধ ঘর
286
Views
7
Likes
8
Comments
4.7
Rating

সকল মন্তব্যগুলো (8)
plz tar porer pat den
নেক্সট
পরের পর্ব দিবেন না
পরের পার্ট একটু দ্রুত দিন
পরের পর্ব,?🥲
very nive
Nice ☺️
very nice 🥰🥰