রিনা(নায়িকা): নমস্কার কাকু 🙏। কেমন আছেন 🙂?
কাকু: ভালো আছি মা। তুমি কেমন আছো ?🙂
রিনা: আমিও ভালো।
কাকু: তোমার বাবা-মা সবাই ভালো আছেন তো ?
রিনা: হ্যাঁ কাকু,সবাই ভালো আছেন। আচ্ছা কাকু কাকিমা কই ওনাকে তো দেখতে পাচ্ছি না।
কাকু: তোমার কাকিমা হয়তো রান্না ঘর এ রান্না করছেন।
রিনা: ওও। আচ্ছা কাকু রনি(নায়ক)কোথায় ? ও কি বাড়িতে আছে ?
কাকু: হ্যাঁ। ও তো ঘর এ আছে। দেখো গিয়ে হয়তো ফোন দেখতেছে । যাও মা ঘর এ যাও,একটু ওর সাথে গল্প করো।
রিনা: কাকু আপনি কি ফ্রি আছেন ? আসলে আমার আপনার সাথে কিছু কথা ছিল।
কাকু: হ্যাঁ মা আজ বাড়িতেই আছি। বলো কি বলবে ।
আমি: কাকু আমি আপনাকে আজ কিছু কথা বলবো,জানিনা কথা গুলো শোনার পর আপনি কি ভাবে নিবেন। যদি আমার কোথায় আপনি কষ্ট পান আমায় ক্ষমা করে দিবেন।
কাকু: আরে পাগলী মেয়ে কি বলবে বল তো আমি তো তোমার বাবার মতো। আমি কিছু মনে করব না তুমি বলো।
রিনা: কাকু আমি আপনার ছেলেকে ভালোবাসি। কথাটা বলেই আমি(রিনা) কেঁদে দিলাম।
কথাটা শোনার জন্যে কাকু একেবারে প্রস্তুত ছিলেন না।
কাকু: হতভম্ব হয়ে, মানে,ভালোবাসো মনে(আমতা আমতা করে),কাকে ভালোবাসো?আমার ছেলেকে মানে রনিকে?
রিনা: হ্যাঁ, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে।আমি ওকে ভীষণ ভালো বাসি কাকু 😭
কাকু: আরে মা কান্না বন্ধ করো, তুমি কি বলছো তুমি জানো তো?
রিনা: হ্যাঁ কাকু। শুধু আমিই না আপনার ছেলেও আমায় ভালোবাসে।
এইকথা শোনার পর কাকুর মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। কাকু ঘেমে একাকার হয়ে গেলেন।
আমি হাতপাখা দিয়ে কাকুকে হওয়া দিতে লাগলাম। কিছুক্ষণ পর কাকু আমায় থামিয়ে দিয়ে তার পাশে বসতে বললেন। কাকু যেনো তার নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না । তিনি আমায় আবার ও জিজ্ঞেস করলেন...
কাকু: মা তুমি এসব কি বলছো?তোমরা কি সত্তিয়াকে অপরকে ভালোবাসো ?
রিনা: মাথা নাড়িয়ে হা সম্মতি দিলাম।
কাকু: কতদিন ধরে এইসব চলছে?
রিনা: না মানে কাকু(আমতা আমতা করে)..
কাকু: কি মানে মানে করছো? বলো কতদিন ধরে তোমাদের চক্কর চলছে।
রিনা: কাকু আমি ঠিক বলতে পারবো না (মাথা নিচু করে)আমার ঠিক জানা নেই।
কাকু: জানো না মানে।ভালোবাসো বলছো আর জানো না(তাচ্ছিল্য করে)।
রিনা: কাকু আসলে আমি ওকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। আর আপনার ছেলে.... আর কিছু বলার আগেই আমাকে থামিয়ে দিয়ে।
কাকু: তোমরা এটা কিভাবে করতে পারলে?বলো কিভাবে এটা করতে পারলে? একবার ও কি তোমাদের পরিবারের কথা পরিবারের মানসম্মানের কথা মাথায় আসে নি?
রিনা:sorry কাকু।
কাকু: কিসের sorry হ্যাঁ?বলো কিসের sorry তুমি জানো না তোমাদের ধর্ম আর রনির ধর্ম আলাদা বলো বলো তোমার জানা ছিল না।
রিনা: মাথা নাড়িয়ে সম্মতি দিলাম।
কাকু: তাহলে তুমি এটা কিভাবে করলে ?তুমি তো একটা বুদ্ধিমতী মেয়ে পড়াশুনায়েও ভালো তাহলে এই কাজ তোমার দ্বারা কিভাবে হল(রেগে)।
রিনা: কাকু আমাকে ক্ষমা করে দিন,কিন্তু আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি 😭😭
কাকু: ভালোবাসা(তাচ্ছিল্য করে)। কই গেলো আমার গুণধর ছেলে(রেগে) রনি,রনি বলে জোরে জোরে চিৎকার করতে লাগলেন।
রনি: হ্যাঁ বাবা বলো (দৌড়ে আসে হাঁপাতে হাঁপাতে)।কি হয়েছে বাবা তুমি এমন করছো কেনো ?
চলবে....

সকল মন্তব্যগুলো (1)
চমৎকার চমৎকার চমৎকার চমৎকার চমৎকার চমৎকার লিখেছেন আপনি।