বাবার ছোট মেয়ে

আমার মনে আছে,
যখন আমি ছোট ছিলাম তখন বাবার হাত ধরে
বাজারে যাইতাম।
আমার মনে আছে,
যখণ ছোট ছিলাম, বাবার কোলে করে
সব জায়গায় ঘুরে বোড়াতাম।
আমার মনে আছে,
যখন আমি ছোট ছিলাম, তখন বাবার নিজ হাত
দিয়ে আমাকে খাইয়া দিতেন।

কিন্তু আজ আর বাবা,
আমাকে বাবার হাত দিয়ে খাইয়ে দেয় না।
বলে নাকি আমি অনেক বড় হয়েছি,
বড় হয়ে নাকি নিজ হাত দিয়ে খেতে হয়।

কিন্তু আজ আর বাবা,
আমাকে বাবার হাত ধরে হাটায় না।
বলে নাকি আমি অনেক বড় হয়েছি ,
বড় হয়ে নাকি বাবার হাত ধরে হাটতে মানা।

কিন্তু আজ আর বাবা,
আমাকে বাবার কোলে করে বাজারে নেননা।
বলে নাকি আমি অনেক বড় হয়েছি,
বড় হয়ে বাজারে যেতে নেই অকারণে।

কিন্তু আজ আর বাবা,
আমাকে বাবার কোলে ওঠায় না।
বলে নাকি আমি অনেক বড় হয়েছি,
বড় হয়ে মেয়েরা বাবার কোলে ওঠে না।

কিন্তু আজ আর বাবা আমাকে,
ছোটবেলার মত আদর করে না।

কিন্তু, আজ আর বাবা আমাকে,
নিয়ো সব জায়গায় নিয়ে যায় না।

বলে আমায়, মেয়েরা ঘরে ভিতরে
সব সময় থাকবে।
কেন, মেয়েরা সব জায়গায় যাবে।
239 Views
5 Likes
2 Comments
3.7 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
মো মিরাজুল ইসলাম
12-Dec-2024, 07:34 PM

তুমি কি পরিবারের ছোট মেয়ে। ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

তামান্না চৌধুরী
তামান্না চৌধুরী
15-Dec-2024, 08:05 AM

Hmm

Reader photo
বেলাল চৌধুরী
11-Sep-2024, 08:22 PM

v nice

তামান্না চৌধুরী
তামান্না চৌধুরী
18-Sep-2024, 04:36 PM

Thanks you