কবিতা

এক সময় আমিও
কবিতাকে ও কবিকে
বড্ড ভালোভাসতাম।

যে ভালবাসার কোনো
তুলনাই হয় না।

কবিদেরকে অনেক
মহান ভাবতাম।

এক সময় আমি,
কবিদের লেখা কবিতা,
সেই রঙের অক্ষরের লেখা,
তাদের ইতিহাস,
তাদের ভালবাসা,
তাদের বাস্তব অবাস্তব
ঘটনায় খুব মুগ্ধ ছিলাম।

কবিদোর ছন্দের স্রোতে
কত কবিদেরই না ভেসে
যায় চোখের জল।

কত পাঠকেরই মনটা না
আনন্দ থেকে নিরানন্দ হয়।

আজ ও আমি
কবি ও কবিতার
প্রেমে পড়ে হাবু ডুবু খাচ্ছি।

কবিতা পড়তে পড়তে,
ক্লান্ত এই দুই চোখ যেন,
শুধু কবিতা পড়তে চায়।

এক নিঃসঙ্গ, নিঘুম রাতে
কবিতায় এনে দেয় ঘুম,
কবিতাই এনে দেয় শান্তি।
141 Views
3 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
juma Mony
17-Sep-2024, 07:30 AM

hai Amar ki baigo Ami jokon babe sati maniso laka palla .

তামান্না চৌধুরী
তামান্না চৌধুরী
18-Sep-2024, 04:33 PM

😂😂😂😂