মিমঃ যা তোর গল্প করা লাগবে না । তোর ঘুম ই তো বড় আমার থেকে ।
আমিঃ আরে রাগ করো কেন । আমি তো তোমাকে রাগালাম ।
মিমের মন রাখতে আমি ওর সাথে যাত দুইটা পর্যন্ত গল্প করলাম । আমাকে তো ছাড়তেই চায় । অনেক কষ্টে এলাম । ঘুমে আমার চোখ টলমল করছে ।
এসেই দিলাম ঘুম । সকালে বুকে ভারি কিছু অনুভব করলাম । তাকিয়ে দেখে আমি তো অবাক ।
কারন মিম আমার বুকের উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে । আমি তো চমকে উঠলাম । ওকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম । আর বললাম,,,,,,
আমিঃ এই তুমি এখানে কি করো ।
মিমঃ কেন আমার জামাইয়ের কাছে আমি আসবো তাতে কার কি ।
আমিঃ হায় আল্লাহ্ মামা,,মামি,,আম্মু এরা দেখে ফেললে কি হবে । এখনি যাও ।
মিমঃ একটু থাকি না প্লিজ ।
আমিঃ একদম না তারাতারি যাও ।
মিমঃ ঠিক আছে যাচ্ছি । কালকের কথা মনে আছে তো । আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার কথা ।
আমিঃ ঠিক আছে যাবো যাও তো এখন ।
মিম আমার রুম থেকে চলে গেল । আমিও হাঁফ ছেড়ে বাচলাম । স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম । এই মেয়ে কখন কি করে বসে আল্লাহই জানে ।
তারপর উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করতে এলাম । মিম আমার সামনেই বসেছে দেখলাম । খাওয়ার সময় ও টেবিলের নিচ দিয়ে পায়ে পা দিয়ে স্পর্শ করছে ।
আমি বুঝতে পেরে ওকে ইশারায় এগুলো করতে মানা করলাম । তবুও সে শুনছে না । আমি যেই ওর দিকে তাকালাম ও সাথে সাথে চোখ মারলো ।
আর আমি খেলাম বিষম । আম্মু আমাকে বকা দিলো । বললো,,,,
আম্মুঃ তোর মন কোন দিকে বলতো । আর আস্তে খা গলায় আটকে যাবে ।
মিমের দিকে তাকিয়ে দেখলাম ও চুপি চুপি হাসতেছে । তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম ।
তারপর অনেকক্ষণ ধরে সবার সাথে আড্ডা দিলাম । তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম ।
বিকেলে ঘুরতে যাওয়ার কথা । কিন্তু রুমে এসে কখন ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না । বিকালে মিমের ডাকে আমার ঘুম ভাঙলো
মিমঃ এই রাকিব উঠো আর কত ঘুমাবে ?
আমিঃ যাও তো এখন ডিস্টার্ব করো না । (ঘুমের ঘোরে)
মিমঃ ওই কু*ত্তা আমি তোকে ডিসটার্ব করছি ?
আমিঃ হুম এখন যাও ঘুমাতে দাও। (ঘুমের ঘোরেই)
তারপর মিম আর কিছু বললো না । চলে গেলো । আমিও আবার ঘুমিয়ে পড়লাম।
সন্ধায় আমার ঘুম ভাঙলো । ঘুম থেকে
উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে । তখনি আমার মনে পড়লো মিম তো আমাকে বিকালে ডেকে গেছে।
কিছু বলে তো আবার রাগিয়ে দেয় নি ? ঘুমে থাকলে তো আমি কি রেখে কি বলি নিজেও জানি না।
তারপর আমি মিমের রুমে গেলাম।
রুমে গিয়ে দেখলাম মিম শুয়ে আছে শাড়ি পড়ে।
শাড়ির আচল এলোমেলো হয়ে আছে। মনে হয় অনেক কান্না করছে।
আমিঃ মিম।
মিম কোনো উত্তর দিলো না আমাকে দেখে
অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো।
আমিঃ এই মিম ?
মিমঃ কি হয়েছে কি?
আমিঃ এই অবস্থা কেন তোমার?
মিমঃ সেটা তুই জেনে কি করবি । তুই যা ঘুমা ।
বুঝলাম মিম অনেক রাগ করে আছে । কারন তুই করে বলছে । আরো বুঝলাম ঘুমের ঘোরে কিছু বলেছি।
আমিঃ তখন ঘুমিয়ে গেছিলাম সরি ।
মিমঃ কু*ত্তা যা এখান থেকে।
আমিঃ সত্যি চলে যাবো?
মিমঃ জানি না।
বুঝলাম অনেক অভিমানও করেছে।
আমিঃ সরি আর কখনো হবে না।
মিমঃ তো আমি কি করবো ।
আমি এইবার মিমের মাথার কাছে গিয়ে
বসলাম,,,
আমিঃ কান্না করছো কেন?
মিমঃ কু*ত্তা জানিস আমি কতো কষ্ট করে
সেজেছিলাম । তোর সাথে আজকে ঘুরতে
যাবো বলে । আর তুই তখন আমাকে দমক
দিয়ে তাড়িয়ে দিলি।
আমিঃ সরি।
মিমঃ সরি বললে হবে না।
আমিঃ তো কি করতে হবে ।
মিম যা করতে বললো শুনে তো আমার চোখ কপালে উঠলো ।
কি বলতে পারে আপনরাই বলেন,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,
To be continue,,,,,,,,,,,
তুই আমারই
494
Views
16
Likes
2
Comments
5.0
Rating

সকল মন্তব্যগুলো (2)
vai ai golpo ta onek interesting 🤔 😏 😉 ar next part ar jonno operky thaklam
nice