দ্বীন ও দয়ার সাগর।

দীন ও দয়ার সাগর,হে মহান সত্তা
জ্ঞান ও দয়ার ধার, হে শ্রেষ্ঠ জ্ঞানী
প্রিয় তুমি হে নবী।

সালাম তোমার উপর, হে প্রাণের রাসুল
মর্যাদার শ্রেষ্ঠ আসনে যিনি হয়েছেন কবুল
হে শ্রেষ্ঠ রাসুল।

হে প্রিয়, যিনি নিজ কর্তব্য রাখেননি কোন ত্রুটি
হে প্রশংসিত পদক্ষেপ ও শ্রেষ্ঠত্বের অধিকারী
তুমি মহান বিশ্বাসী, অনুপম বিশ্বাসভাজন।

হে খোদা রাসুল, ওহে আমাদের ভরসা
হে প্রিয় বিশ্বাসী সরদার সকল নবীদের নেতা
তুমি শেষ নবী।

অধম স্বীকৃতি দিচ্ছে নিকটে তোমার
নিজের শূন্যতা আর রিক্ততার
তুমি অতি দয়ালু, অতি মেহেরবান।

তবে তোমার কল্যাণ থেকে নিরাশ নইকো আমি
তোমার ইহসান ও দয়ার প্রতি রইব আমি কামি
তুমি তো মহান, মহান অনুগ্রহকারী।

সে রহমত আবিষ্ট হোক আমাদের নেতা আহমাদের
ন্যায় অসংখ্য ও বৃষ্টির মশুলধারার ন্যায়
তুমিই পূর্ণমানব, তুমি মহান সত্তা।
202 Views
4 Likes
1 Comments
4.7 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
juma Mony
17-Sep-2024, 07:33 AM

very nice .

মোঃশহিদুল ইসলাম
মোঃশহিদুল ইসলাম
20-Sep-2024, 06:28 PM

ধন্যবাদ