হজ্জের গুরুত্ব

** হযরত আবু সাইদ খুদরী [রাঃ] বলেন, রাসুল [সাঃ] খুৎবা দিতে গিয়ে বলেন,
মহান আল্লাহ পাক তোমাদের প্রতি হজ্জ ফরয করেছেন। কাজেই তোমরা হজ্জ আদায় করো। **

* হজ্জ ইসলামের পঞ্চম রুকন এবং সামর্থবান ব্যক্তির জন্য জীবনে একবার হলেও হজ্জ আদায় করা ফরয। এর অতিরিক্ত যতবার করবে তা নফল বলে গণ্য হবে।
আর নফল হজ্জের ও অনেক ফজিলত রয়েছে। *

* মাসআলাঃ কারো কাছে নিজের প্রয়োজনীয় খরচের অতিরিক্ত আর্থিক এতটুকু সামর্থ আছে যে, মক্কায় গিয়ে হজ্জ করে পিরে আসতে পারে এবং তার উপর হজ্জ ফরয হবে। আর হজ্জের খরচের মধ্যে মদীনায় যাওয়ার খরচ এবং হাদীয়া তোহফা কেনার খরচ সংযুক্ত হবে না। *

* কাজেই কারো কাছে শুধু মক্কা পর্যন্ত যাওয়ার খরচ আছে মদীনা যাওয়া এবং অন্যান্য হাদীয়া তোহফা কেনার খরচ নেই তবুও তার উপর হজ্জ ফরয হবে। **
137 Views
3 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Chowdhury Tamanna
11-Sep-2024, 09:02 AM

Good.