রুমান নামক ফেরেশতা!

*** হযরত আবদুল্লাহ ইবনে সালাম [রাঃ] হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন,
একদা আমি নবী করীম [সাঃ] কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলুল্লাহ!
মুনকার নাকীরের পূর্বে কোন ফেরেশতা কবরে আসবেন কি?

মহা নবী [সাঃ] বললেন, হে ইবনে সালাম! সূর্যের ন্যায় উজ্জ্বল রুমান নামক এক জন ফেরেশতা তাদের পূর্বে কবরে এসে মৃত ব্যক্তিকে জাগ্রত করবেন এবং ভালো মন্দ কার্যাবলী লিপিবদ্ধ করতে বলবেন। এ সময় মৃত ব্যক্তি বলবে - আমি কি দিয়ে লেখবো? আমার কাছে খাতা কলম কিছু তো নেই।

ফেরেশতা বলবে,, আঙ্গুলের কলম, মুখকে দোয়াত আর থুথুকে কালি রুপে ব্যবহার কর।বান্দা বলবে, কাগজ কোথায়? ফেরেশতা কাফনের কিছু অংশ ছিঁড়ে দিয়ে বলবেন,
এতে লেখো।

তখন বান্দা বিনা দ্বিধায় আমলনামা লিখে দিবে। তখন ফেরেশতা ঐ আমলনামা তার গলায় ঝুলন্ত অবস্থায় থাকবে। এ সময় রাব্বুল আলামীন বলেন -

** অর্থাৎঃ- আর আমি মৃতের গলায় তার আমলনামা লটকানোর ব্যবস্থা করেছি।
490 Views
4 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
10-Sep-2024, 05:58 PM

ami protom janice ai parastar kota.

Reader photo
সামিম
30-Aug-2024, 06:36 PM

সত্যি আগে জানতাম না এই ফেরেশতার কথা

মারজিয়া হোসাইন রিমা
মারজিয়া হোসাইন রিমা
30-Aug-2024, 08:53 PM

এখন তো জেনে নিলেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য