অনেক দিন হলো কোথাও বেড়াতে যাওয়া হয় না। স্কুল ছুটি SSC এর জন্য। বন্ধুরা মিলে প্লান করলাম আজ ঘুরতে যাব,সবাই মিলে ঠিক করলাম মেহেরপুর, মেহেরুন পার্কে যাব। যথারীতি সবাই বাড়ি থেকে বেরিয়ে পরলাম সকাল সাড়ে নয়টায়। কিছুক্ষণ হেঁটে চলে আসলাম মেহেরপুর বাসস্ট্যান্ড এসে দেখি অভি আর রোহান দাঁড়িয়ে আছে আমি যাওয়ার কিছুক্ষণ পরেই বাস আসল শুরু হলো গন্তব্য আমি কিছু চুইংগাম নিয়ে এসেছি সবাই একসাথে খেতে খেতে চলছি, এরিই মধ্যে অভির বমি ভাব হয় আগে নাকি হয়নি ওর আজ প্রথম তাই বাস থেকে নেমে একটি অটো ধরলাম কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম মেহেরুন পার্কে আসতেই দেখি মানুষের সমাগম আসলে মানুষ ভ্রমণ পিপাসু ভ্রমণ করাই জীবনের লক্ষ্য এরাই তারা ভিতরে প্রথমেই দেখা পেলাম বিশাল সিমেন্ট দ্বারা তৈরিকৃত ড্রাগন এসব না বলি এরপর আমারা তিনজনে গেলাম পুকুর পাড়ে বোট চালাতে বোট চালাচ্ছে অভি আর রোহান আমি পিছন থেকে ওদের বাহবা দিচ্ছি বোট থেকে নেমে উঠলাম নাগরদোলাতে খুবই ধীর গতিতে ঘুরছিল ভালো না লাগায় নেমে পড়লাম।একটু সামনে যেতেই চোখে পড়লো পাথরের গা দিয়ে পড়ছে পানি ভেতরে যেতেই ভিজে গেল হালকা কয়েকটা ছবি তুলে চলে আসলাম এইবার দুপুরের খাওয়ার পালা প্রথম থেকেই একটি হোটেলে মাইক দ্বারা প্রচার চলছে খিচুড়ি আর মাংস তাই দেরি না করে খেয়ে আবার আসলাম এইবার এক দোকানের সামনে আসতেই দেখলাম চারিপাশ নির্জন বসে পড়লাম আর তিন কাপ চা অর্ডার করলাম, এমন চা হয়ত আজও খায় নি। কিছুক্ষণ পরই সন্ধ্যা ঘনিয়ে আসল, সময় বাড়ি ফেরার আজ যে ভাবে দিনটি কাটালাম তা বলে বা লিখে বোঝানো সম্ভব না।এবার সবাই মেহেরপুর বাসস্ট্যান্ড এসে বিচ্ছিন্ন হয়ে গেলাম। সবাই যার যার বাড়ি যাবে। কিন্তু এইরকম ভ্রমণ প্রতি মানুষের দরকার।
সমাপ্ত।

কোন মন্তব্য নেই