আমার জীবনের অনুপ্রেরণা

আমি খুবই সাধারন একটা মেয়ে। আমার বেড়ে উঠা বগুড়ার ছোট্ট একটি গ্রামে। আমার বাবা একজন ব্যবসায়ী, আর মা গৃহিণী। আমার বড় একটা ভাই আছে। আমি ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ও দুরন্ত ছিলাম। খুব যে মেধাবী ছিলাম তা নয়। আমার যখন ছয় বছর বয়স, তখন আমাকে ভর্তি করানো হয় প্রাথমিক বিদ্যালয়ে। আমি একটু ছোট ছিলাম যে পড়াশোনা চাপ সামলাতে পারতাম না। এর জন্য যে কত বড় শুনতে হয়েছে, এখনো মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর আমাকে ভর্তি করানো হয় গ্রামের একটি ব্র্যাক স্কুলে। সেখানেই যে খুব ভালো রেজাল্ট করতাম তা নয়। আমি বরাবরই মোটামুটি ধরনের স্টুডেন্ট ছিলাম। সবাই আমাকে ক্ষ্যাপাতো। আমি বোকা, আমি চালাক নই, আরো কতকিছু। তারপর যখন আমার পিএসসি পরীক্ষা হয়, তখন আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। আমি তখনো জানতাম না , যে আমার জীবনে আরও বড় দুঃখ অপেক্ষা করছে। আমি পিএসসি পরীক্ষাতে অনেক ভালো ফলাফল করেছিলাম। তখন থেকেই শুরু হয় আমার আসল লড়াই।
12 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই