পৃথিবী পরিপূর্ণ!!!

সুন্দর পৃথিবী চারদিক অপরূপ কোথাও সবুজ বিস্তৃত কোথাও নদ-নদী সমুদ্র কোথাও পাহাড় পর্বত এক কথায় যে দিক দেখি সেদিক যেন সুন্দর লীলাভূমি।

এ সুন্দর দেখলে মন জুড়িয়ে যায় মন বলে বেঁচে থাকি হাজারো বছর।
কোথাও কোন কিছু কমতি নাই যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়ে তৈরি হয়েছে এই পৃথিবী পাহাড়ের জায়গায় পাহাড় দাঁড়িয়ে আছে নদীর জায়গায় সে সুন্দর করে বয়ে চলছে ফসলের খেতে ফসল হয়ে চলছে কোথাও যেন কোন ক্লান্তি নেই সব জায়গায় সব পরিপূর্ণ।
আচ্ছা এসব কিছু কি এভাবে হয়ে গেল এবং নিজে নিজে এমন ক্লান্তহীনভাবে চলছে?
এটা কি রকম অবাস্তবিক মনে হয় না সাধারণত একটা যেকোনো কিছু তৈরি করতে একজন দক্ষ কারিগর প্রয়োজন এবং একে পরিচালনা করার জন্য অপারেটর প্রয়োজন তখন সেটা পরিচালনা করা সম্ভব হয়।

কিন্তু এত বড় পৃথিবী তাহলে কিভাবে হল কোথাও কোন অপূর্ণতা নেই ক্লান্তি পরিচালনা হয়ে চলছে তার পিছনে কেউ তো একজন আছে হ্যাঁ তিনি হলেন মহান আল্লাহ সূরা ফাতিরের ৪৮,৪৯ ,৫০ নং আয়াতে বলেন "তুমি কি দেখনা আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার মাধ্যমে তিনি বিভিন্ন ফল বের করেন পাহাড়ের মধ্যেও রয়েছে বিচিত্র বর্ণের সাদা লাল ও নিবাষ কালো রেখা আর এভাবে মানুষ জীব জানোয়ার জন্তুর বিভিন্ন বর্ণের রয়েছে আসল কথা হচ্ছে বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞানীরাই তাকে ভয় করে নিঃসন্দেহে তিনি প্রকমশালী ও ক্ষমাশীল"।

এ যারা যে কথা বুঝাতে যাওয়া হয়েছে তা এই আল্লাহর শ্রেষ্ঠ এই বিশ্ব জাহানের কোথাও একঘেয়েমি ও বৈচিত্র্যতাহীন নেই সর্বোচ্চ বৈচিত্র একই মাটি একই পানি থেকে বিভিন্ন প্রকার গাছ তৈরি হচ্ছে পাহাড়ের দিকে তাকালে তার মধ্যে দেখা যায় নানা রঙের বাহার
মানুষের মধ্যে বা পশুদের মধ্যে মা-বাবা দুটি সন্তান একরকম পাওয়া ও দুষ্কর আসল কথা হচ্ছে বান্দাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরা এটা উপলব্ধি করতে পারে।


আচ্ছা এই আয়াত দিয়ে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে পৃথিবী তৈরির পিছনে একজন সুমহান পরিচয় লুকিয়ে আছে যার মাধ্যমে এই পৃথিবী ক্লান্তহীনভাবে পরিচালিত হচ্ছে যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে হচ্ছে একবারও কি ভেবেছেন যদি পৃথিবীর সকল কিছু তার সঠিক জায়গা না হতো তাহলে কি হতো?

একবার পাহাড়ের কথা চিন্তা করি যা কিনা আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য ব্যবহৃত করা হয়েছে যদি এই পাহাড় পৃথিবীতে না দেওয়া হতো পৃথিবী উলটপালট হয়ে ভারসাম্য নষ্ট হয়ে যেত তাহলে পাহাড়ের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা হয়েছে এবং যেটা তার নিজ স্থানে পরিপূর্ণতা পেয়েছে এভাবে প্রতিটি স্থানে যেটা প্রয়োজন সেটা পূর্ণতা দিয়ে মহান সে পরিচয় আল্লাহ পৃথিবী তৈরি করেছেন।


ক্লান্তহীন পৃথিবী তিনি নিজ হাতে পরিচালনা করিতেছে পৃথিবী তার সকল কিছু নিয়ে পরিপূর্ণ
907 Views
21 Likes
4 Comments
4.1 Rating
Rate this:
(19)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (4)

Reader photo
Chowdhury Tamanna
19-Aug-2024, 10:54 PM

very nice

Reader photo
Arpita Debnath Bhattacharya
23-Jul-2024, 11:14 PM

very nice

Reader photo
মোহাম্মদ সানোয়ার
11-May-2024, 05:15 PM

ঊঢূঘূডূডুগচীআএডুগরভ

Reader photo
MD Emon Matubar
09-Apr-2024, 08:59 AM

Good

মোঃশহিদুল ইসলাম
মোঃশহিদুল ইসলাম
09-Apr-2024, 12:33 PM

ধন্যবাদ প্রিয় পাঠক