এবার তোমার জীবনে যে আসবে

এবার তোমার জীবনে যে আসবে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসবে। তোমার ভেঙ্গে যাওয়া মন আর অতীত নিয়ে প্রশ্ন করবেনা। তোমাকে অতীত নিয়ে খোঁচা দেবেনা।

এবার তোমার জীবনে যে আসবে সে তোমাকে অনলাইনে না দেখলে ছটফট করবে ব্যাকুল থাকবে। তোমার ম্যাসেজের উত্তরের অপেক্ষায় থাকবে। তোমার সাথে অভিমান আর ঝগড়া করেই তোমাকে মাতিয়ে রাখবে।

এবার তোমার জীবনে যে আসবে সে হবে স্পেশাল। সে তোমাকে ছাড়ার কথা কল্পনাও করবেনা। এসব ভাবলেই তার চোখেজল আসবে। তার প্রতিটা বিন্দুতে মিশে থাকবে তুমি।

এবার তোমার জীবনে যে আসবে সে তোমার চোখেজল আসার আগেই নিজেই কেঁদে ফেলবে। এই পৃথিবীতে মানুষ একা থাকার জন্য আসেনি। আর অতীতে কেউ ছিলো বলেই আর ভালোবাসা পাবেনা এরকম না। অতীতে রিলেশন ছিলো বলে আর ভালোবাসতে পারবেনা এরকম না।

এবার তোমার জীবনে যে আসবে সে তোমাতেই মুগ্ধ থাকবে। তোমাতেই বিচরণ করবে বারোমাস। কারণ সে তোমাতেই বিভোর সারাবেলা। তোমাতেই উদয় তোমাতেই অস্ত যার বেলা।

এবার তোমার জীবনে যে আসবে সে হবে উদার মানবিক... দেখে নিও সঠিক সময়ে সঠিক মানুষ টা আসবে। তাকে আসার জন্য সুযোগ আর সময় দাও। দেখবা ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিবে। ভালোবাসা ভীষণ মায়াবী সুন্দর। দেখবা এবার মানুষটা সঠিক হবে
1.28K Views
46 Likes
2 Comments
4.0 Rating
Rate this:
(26)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
05-Sep-2024, 07:12 PM

খুব চমৎকার হয়েছে।

Reader photo
রিদওয়ানা আফরিন
20-May-2024, 03:52 PM

ভাই আপনার জীবনে কেমন টা এসেছে?