পবিত্রতার আকর্ষণ

ইনগ্রিড মাটসন একজন কানাডিয়ান মুসলিম। তিনি একজন বিখ্যাত পন্ডিত মহিলা। তিনি উত্তর আমেরিকার ইসলামিক সোসাইটির (ISNA) সাবেক সভাপতি ছিলেন। ১৯৮৭ সালে তিনি ইসলাম গ্রহণ করেন যখন তিনি ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্রী ছিলেন।

একটা সময় এরকম ছিল যখন তিনি জীবনের অর্থ খুঁজছিলেন। জীবনের উদ্দেশ্য কে দর্শনের আলোকে খোঁজার চেষ্টা করছিলেন। তিনি ইসলামিক দর্শন নিয়ে পড়াশোনা শুরু করেন। ইসলামিক দর্শনের সৌন্দর্য তাকে মুগ্ধ করে। বিশ্ব নবী (সা.) চিন্তাধারা তাকে অনুপ্রাণিত করে।

তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলামের সাম্যবাদ, নারীর অধিকার, ইসলামিক দর্শন বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কাজে লাগেন। এটাকেই তিনি জীবনের ব্রত বানান। তিনি ইসলামের উপর অনেক বই লিখছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন।

ডক্টর মাটসনের গল্প ইসলামের সৌন্দর্যের কথা স্মরণ করায়। ইসলাম তার জীবনে আমূল পরিবর্তন এনেছে। ইসলাম তাকে দুনিয়ায় আসার উদ্দেশ্য জানিয়েছে, বাঁচার পথ দেখিয়েছে। তিনি বলেন "ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যে আমি একা নয়, আমি একটা বৃহৎ সমাজের অংশ। এই সমাজ একে অপরের ভালো থাকার বেপারে দায়বদ্ধ।"

তাঁর গল্প অসংখ্য মানুষকে ইসলামের দিকে আকর্ষণ করছে। তাঁর মতো একজন পন্ডিত মহিলার ইসলাম গ্রহণ ইসলামের মহত্ব কে সকলের সামনে তুলে ধরেছে।

ইসলাম গুরুত্ব দেয় একে অপরের প্রতি দায়বদ্ধতায়, দয়া, বদান্যতা, আন্তরিক বিশুদ্ধতা,প্রজ্ঞা, সুন্দর ও পবিত্র জীবন আদর্শে।

ডক্টর মাটসনের ঘটনা সকল মানুষকে ইসলামের দিকে আমন্ত্রণ জানায়। আমন্ত্রণ জানায় বিশুদ্ধ ইসলাম কে জানার,বোঝার, ও অন্তরিকভাবে গ্রহণ করার।
365 Views
2 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Chowdhury Tamanna
19-Aug-2024, 10:55 PM

very nice