শেষ বয়সে

জীবনের শেষ বয়সে এসে মনে হবে, এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশির সাথে ঝগড়া করাটা ভুল ছিল।

রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভুল ছিল।

কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেয়াটা ভুল ছিল।

দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল।

জীবনের শেষ বয়সে এসে মনে হবে, ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষতি কিছু ছিল না৷

অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হত না।

জীবনের শেষ বয়সে এসে মনে হবে, সবার সেরা হতে গিয়ে ভালো মানুষ হতেই ভুলে গিয়েছি। অথচ শ্রেষ্ঠ না হয়ে ভালো মানুষ হওয়াই উচিত ছিলো।

জীবনের শেষ বয়সে এসে মনে হবে, মূল্যহীন পৃথিবীকে আপন ভেবে শুধু ধোকার পেছনে ছুটে চলেছিলাম, যেটা অর্জন করতে পারিনি।

জীবনের শেষ বয়সে এসে মনে হবে দুনিয়াবী ব্যস্ততার কারনে নামাজ না পড়ে অনেক ভুল করে ফেলেছি, অথচ এখন সিজদাহ দিতে কষ্ট হচ্ছে।

জীবনের শেষ বয়সে এসে মনে হবে সামর্থ্য থাকা সত্বেও কত মানুষকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি, অথচ এখন সেই টাকা আমার কোন কাজে লাগছে না।

জীবনের শেষ বয়সে এসে মনে হবে সামান্য বিষয় নিয়ে মানুষের মনে কষ্ট দেয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল।

জীবনের শেষ বয়সে এসে মনে হবে, কষ্ট ছাড়া কলেমা পড়ে একটু স্বাভাবিক মৃত্যুই শেষ চাওয়া।

জীবনের শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে পারার কষ্টে শুধু মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ মনে হবে।
433 Views
14 Likes
3 Comments
4.6 Rating
Rate this:
(12)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
Eamon Ahmad
04-Sep-2024, 08:09 PM

very nice 👍👍👍👍

Reader photo
মোঃ বাবুল হোসেন
24-May-2024, 07:40 PM

চমৎকার

Reader photo
Khurshid Rasel
24-Feb-2024, 02:04 PM

শেষ বয়সের শ্রেষ্ঠ কথা