ঋতুর নায়কই বর্ষা

""ঋতুর নায়কই বর্ষা""


ঋতু হলো প্রাকৃতিক বিভাজন-
যা প্রতি বৎসরই আসে,
কতিপয় মৌসুমের কাল নিয়ে-
বাংলা মায়ে তো হাসে।

ছয় ঋতু তিন কালকে নিয়ে-
বঙ্গীয় অঞ্চলের বহু ছড়া,
জ্ঞানার্জনে কারণে আকারণে-
সবার হয় যে তা পড়া।

গ্রীষ্মের পরপরই বর্ষা চলে আসে-
ধারাবাহিক কাল মেনে,
প্রকৃতির নানা বৈচিত্র্য জ্ঞানকোষ-
সদা উচিত রাখা জেনে।

বর্ষাকালের ভারি বর্ষণের ফলে-
মেঘাচ্ছন্ন থাকে আকাশ,
প্রকৃতিগত বিদ্যুৎ চমকে বজ্রপাতে-
পলায়ন করে বাতাস।

বর্ষার বৃষ্টিতে অনেক খালবিলেতে-
মিঠা পানি হয় সবল,
গ্রাম শহরে সবস্থানে সূর্য তাপেতে-
উষ্ণ দেখি না তো প্রবল।

গ্রীষ্মের শেষে বর্ষার আগমন এলে-
উদ্ভিদে পাই নবজীবন,
রিমঝিম বৃষ্টিপাতে নৈসর্গিক লীলা-
স্মরণে রবে আজীবন।

কভু সাদা মেঘ কখনো কালো মেঘ-
ঘনঘন গগনতলে ছোটে,
গ্রামের অলিগলি আর বনে জঙ্গলে-
নানান রঙের ফুল ফোটে।

অঝর বারি বর্ষণে কভু গরম লাগে-
কভু অনুভব হয় শীত,
শহরে গ্রামে সারাক্ষণ উপলব্ধি হয়-
বর্ষা মৌসুমের এই রীত।

371 Views
4 Likes
2 Comments
4.5 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
মোঃ আকবর
09-Aug-2024, 10:02 PM

দারুণ

Reader photo
রিয়াদ
02-Aug-2024, 03:37 PM

অনবদ্য শৈল্পিক সৃজনধর্মী লেখা