বাচ্চা চাই😦

আমার স্বামীর বাচ্চা হয়না এটা কি আমার দোষ?
ভাবছেন স্বামীর কি করে বাচ্চা হয় আবার? জানতে হলে পুরো ভিডিও টি দেখবেন 👏 আপনার কিছুটা উপকার হতে পারে।

আমার বিয়ে হইছে ৮ মাস হইছে, আমার নাম ঝুমুর। যার সাথে বিয়ে হইছে তার নাম আলি। বিয়ের কিছুদিন পরই মানুষের মুখে শুনতে পারি তার আগেও একটা বউ আছে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন থেকে আমার স্বামী আমার উপর অত্যাচার করে, তখন থেকে ব্যপারটা পরিষ্কার বুঝতে পারি। আগের সংসারে বউ কই তা যানিনা অনেকে বলে মেরে ফেলছে। ভয়ে জিগ্যেস করিনা।

আমাকে একদিন হঠাৎ করেই বলে আমার বাচ্চা লাগবো তোর এখনো বাচ্চা কেনো হয়না। আমি বললাম বাচ্চা দেওয়ার মালিক তো বিধাতা আমি কি করবো । যখন বিয়ের ৫ মাস তখন থেকেই বাচ্চার জন্য বলছে। আমি কয়েকবার ডাক্তার দেখাইছি আমার সব রিপোর্ট ভালো আসে। আমার স্বামী কে যদি বলি চলো তুমিও ডাক্তার দেখাবে তাহলে মারতে আসে।

আসলে সমস্যা কিন্তু ছেলে বা মেয়ের উভয়ের থাকতে পারে শুধু মেয়েদের দোষ দেওয়া কখনোই ঠিক নয়। এভাবেই অশান্তির ভিতরে আছি আমি যানিনা কতো দিন এমন হবে। আমার স্বামীর অনেক টাকা বাপ আগের চেরমেন ছিলো তাই ছেলে কাজ করে না ঘুরে আর খায়। যখন বিয়ে হবে তখন বলছিলো বাপের ব্যবসা দেখে এসে দেখি পুরাই উল্টো । সেদিন আমাকে বলে তোর কি খবর বাচ্চা দেওয়ার তো নাম নাই। আমি বললাম চলেন কালই ডাক্তার কাছে যাবো বুঝতে পারবেন কার সমস্যা, এর জন্য আমাকে চ্যালেঞ্জ দিছে ৭দিনের ভিতর আরেকটা বিয়ে করে বাচ্চা হয় নাকি দেখাইবো।

আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমাদের গ্রামেই এক মেয়েকে দেখে প্রস্তাব পাঠাইছে শুনছি, আমি লুকিয়ে গিয়ে মেয়েকে বুঝাইছি ৷ মেয়ে রাজি না কিন্তু মেয়ের বাপ ছিলো বিশাল চালাক ভাবছে মেয়ে বিয়ে দিয়ে বসে বসে খাবে। আমার শশুর নাই শাশুড়ী ও জানতো পুলা ভালা না সে আমাকে বলতো ধৈয্য ধরো মা? ধৈয্য কতো দিন ধরা যায়। বাসায় আসলেই খারাপ ব্যবহার করতো আমার সাথে তো করতোই ওরআর সাথেও করতো।

বিয়ের দিন ঘনাই আসলো বিয়ে করতে গেছে, আমি সারা রাত ভেবে ঠিক করছি পুলিশের কাছে যাবো। সকালে গিয়ে জিটি করছি নারী নির্যাতনের আর আগের বউকে গোম করার জন্য। পুলিশ আমার সাথে যায় ওর মাও সাক্ষী দেয় কারন মহিলাও অধৈয্য হয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে যায় মেয়েটাও বেঁচে যায়। ১০ বছরের জেল হয় আমার স্বামীর। আমার পোড়া কপাল নিয়ে আমি বাপের বাড়ি যাচ্ছিলাম আমার শাশুড়ী যেতে দিলো না বললো আমাকে মেয়ের মতো রাখবে এখানে তাই জানুয়ারটার বাসাই থাকলাম মেয়ে হয়ে।

কিছু কিছু খারাপ স্বামীর জন্য মেয়েদের খারাপ হতে হয়,কিন্তু মানতেই চায় না সমস্যা তারও হতে পারে। বিবাহিত জীবন তখনই সুখের হয় যখন ভালবাসার টান আর মিল থাকে ধন্যবাদ বন্ধুরা 👏
359 Views
7 Likes
1 Comments
4.5 Rating
Rate this:
(8)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
ফাতেমা আক্তার
20-Aug-2024, 09:44 AM

খুব খুব খুব খুব খুব খুব খুব সুন্দর লিখেছেন,,, আজকে প্রথম পর্ব পড়লাম,, ইনশাআল্লাহ আবার পরে পরবো ,, আমার লেখা পড়ার অনুরোধ র‌ইলো ,,, আমাকে ফলো করলে আমিও সাথে সাথে আপনাকে ফলো করবো ইনশাআল্লাহ ‌।

দোলন দাস দিয়া
দোলন দাস দিয়া
09-Nov-2024, 11:09 PM

thx