এক আজব দেশে বসবাস করি, তার নাম বাংলাদেশ। যেখানে অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে যেতে হয়। এইতো কয়েকদিন আগে হাইকোর্ট যখন ৪৪%মেধা ৫৬% কৌটা দিলো, তখন আমার ভাই-বোন সবাই প্রতিবাদ জানায়। যারা পড়াশোনা করে তারা জানে পড়াশোনা এতো টা সহজ না, সহজ যদি হতো আজ ঘরে ঘরে জ্ঞানী লোক তৈরি হতো। যখন আমরা এর প্রতিবাদ জানালাম তখন আমাদের প্রধানমন্ত্রী মুখ থেকে শুনি আমরা নাকি রাজাকার, আমরা কেন চাকরি পাবো? এই নিয়ে বাংলাদেশ সব ইউনিভার্সিটি, কলেজ যখন একসাথে প্রতিবাদ জানাতে শুরু করে তখন শুরু হয়, আমাদের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী মতো অত্যাচার, আমার বোনের গায়ে হাত তুলছে, আমার ভাইকে সরাসরি গুলি করে মারছে সেটি কি এখান পর্যন্ত শেষ, না শেষ না তারপর সবকিছু বন্ধ দিয়ে এক সপ্তাহ নেট বন্ধ করে এইযে একের পর এক আমাদের ছাত্রদের উপরে অবিচার চলছে এর শেষ কোথায়? আমরা কার কাছে যাবো? কার কাছে বিচার দিবো? এই বাংলাদেশে ছাএরা বেশ অসহায়, জেনে রাখো আমরা ছাএ আমরা কখনো হারাবো না আমরা অপশক্তি বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই