সেই আমি

আচ্ছা বলতো, আমি কে?
চিনতে পেরেছো আমাকে?
হ্যাঁ, আমিই সেই মেয়েটি।

মনে পড়ে , সেদিনের কথা গুলো-
যেদিন তুমি বলেছিলে আমাকে,,
পারবে না তুমি ছিড়তে বেড়ার গণ্ডি জাল--
কিন্তু কী হলো শেষে,,,?
রইলাম না আমি তাতে অনন্ত কাল।

হ্যাঁ , পেরেছি আমি বেড়া টপকাতে
পেরেছি জাল টা ছিড়তে।
আজ আমি স্বাধীন
বাধা দিতে পারে না কেউ আমাকে
চিনতে পার কি তুমি?
সেই আমাকে।

এক সময় ভয় পেতাম আমি সব কিছুতে
কিন্তু এখন ,পাই না আমি সেই ভয়।
নিজের মনোবলে করেছি আমি
সব কিছুকে জয়।

আমাকে ভীতু বলতে
এক সময় যেই তুমি
আজ দাড়িয়ে আছি তোমার সামনে
এই যে--
সেই আমি।
195 Views
3 Likes
3 Comments
4.3 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
ফাতেমা আক্তার
27-Aug-2024, 01:24 PM

অনেক অনেক সুন্দর লিখেন আপনি,,,,,আমি আপনাকে ফলো‌ করলাম আসা করি আপনিও করবেন 💗

Reader photo
ফাতেমা আক্তার
20-Aug-2024, 09:49 AM

খুব খুব খুব খুব খুব খুব খুব সুন্দর লিখেছেন,,, আজকে প্রথম পর্ব পড়লাম,, ইনশাআল্লাহ আবার পরে পরবো ,, আমার লেখা পড়ার অনুরোধ র‌ইলো ,,, আমাকে ফলো করলে আমিও সাথে সাথে আপনাকে ফলো করবো ইনশাআল্লাহ ‌।

Reader photo
jannat
30-Jul-2024, 06:34 PM

আমার মনের কথা বলেছেন