সাদিপুর এক ছোট্ট গ্রাম, যা সবুজে মোড়ানো এবং নদীর তীরে অবস্থিত। গ্রামের প্রতিটি ঘর, প্রতিটি গাছ, এবং প্রতিটি মেঠোপথ যেন প্রেমের গল্প বলে। গ্রামের প্রতিটি মানুষ শান্তিপ্রিয় এবং আন্তরিক। এখানে সবাই একে অপরকে চেনে এবং সাহায্য করে।
রাহুল, একটি চঞ্চল ছেলে, যে তার ক্রীড়া দক্ষতার জন্য গ্রামে পরিচিত। ফুটবল তার প্রিয় খেলা, এবং সে সবসময় মাঠে বন্ধুদের সঙ্গে খেলে। তার মা-বাবা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। রাহুলের স্বপ্ন হলো বড় হয়ে একজন প্রফেশনাল ফুটবল খেলোয়াড় হওয়া।
মিথিলা, একটি মিষ্টি মেয়ে, যার হাসি সবকিছুকে আলোকিত করে। সে খেলার মাঠে তার বুদ্ধিমত্তা এবং কৌশলের জন্য প্রসিদ্ধ। সে বাস্কেটবল খেলতে ভালোবাসে এবং সবসময় রাহুলের খেলা দেখতে যায়। মিথিলার মা-বাবা কৃষক, এবং সে তার পরিবারকে অনেক সাহায্য করে।
### প্রথম পরিচয় ও বন্ধুত্ব
রাহুল এবং মিথিলার প্রথম দেখা হয়েছিল স্কুলের মাঠে, রাহুল ক্লাস নাইনে পড়ে, আর মিথিলা ক্লাস সেভেনে পড়ে। মিথিলা রাহুলকে একদিন ডাকে
### কথা পোকথন
মিথিলা: ভাইয়া আপনি অনেক সুন্দর ফুটবল খেলেন তো , আমি আপনার সব খেলা দেখি
রাহুল: তুমি ও তো অনেক সুন্দর বাস্কেটবল খেলো ।
মিথিলা: আপনি জানলেন কি করে ?
রাহুল: আমি ও তোমার সব খেলা দেখি।
মিথিলা: আমি তো কখনো আপনাকে দেখিনি।
রাহুল: আমি ও তোমাকে তো কখনো দেখিনি, তাই বলে কি তুমি কখনো আমার খেলা দেখোনি । আসলে খেলার সময় বাহিরে আমাদের নজর যায় না।
মিথিলা: ঠিক বলেছেন
এভাবে তারা পরিচিত হয়ে যায় তাদের কথা বার্তা হতে থাকে।
## প্রথম পর্ব এটা
দ্বিতীয় পর্ব কি চান ?
প্রেম কাহিনী
21
Views
0
Likes
0
Comments
0.0
Rating

কোন মন্তব্য নেই