বিদেশীর বউ বেঈমান

বিদেশ থাকা কালিন এলাকার অনেক লোক আমাকে বলতো! আমার বউ এর চরিত্র ভালো না। আমি তখন বিশ্বাস করতাম না,কারণ প্রায় ৫ বছর প্রেম করে আমরা পালিয়ে বিয়ে করি৷ সংসারের উন্নতির জন্য আমি বিদেশ আসি। এখানে আসছি ৩ বছর হয়, ভাবছি! দেশে যাবো কিন্তু বউকে না বলে,সবার সন্দেহ টা কি সত্যি না মিথ্যা একটু যাচাই করতেই হবে এবার,

বউ এর জন্যে অনেক গহনা বানাইছি। সাথে কিছু টাকাও কেস করছি৷ আগামী কাল বাড়ি যাবো যাই? ঘুমাই পরি। পরের দিন সকালে রওনা দিলাম বাড়ির জন্য দেশ আমার বাংলাদেশ। ছিলাম কাতার, আর আমার নাম নবাব" বউ এর নাম নীলা। প্লেনে উঠে কতোনা চিন্তা ভাবনা এতো দিন পর দেশে যাবো' কিন্তু এতো কিছু ঘটবে জানলে কখনই যেতাম না।

বাড়ি ডুকতেই বউকে দেখলাম খুসি না বেজার বুঝলাম না কিন্তু খুব চমকে গেলো। বললো না বলে আসলা যে বলে আস্তা, আমি বললাম কেনো কোনো সমস্যা, বলে না ভালো ভালো রান্না করতাম এই আর কি? ঘরে গেলাম এর কি যত্ন আমার উপর ভাবলাম সবাই এসব কি বলে এতো ভালো বউকে নিয়ে। খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেলাম বউকে বললাম খুব ক্লান্ত কাল দেখাবো কি কি আনছি।

বিশাল একটা ঘুম দিলাম সকাল বেলা ঘুম ভাঙল উঠে দেখি বউ নাই, সাথে আমার লাকেস খোলা পড়ে আছে সব, বেপারটা ভালো লাগলো না সারা বাড়ি খুজলাম পেলাম না। কি করি অনেকের বাড়ি খুজলাম তাও নাই। রাস্তা_ঘাট তন্য তন্য করে খুজলাম কিন্তু পাচ্ছি না। অনেকে আমাকে দেখতেও আসছে কিন্তু এটা সেটা বলে চলে আসছি কারন মানুষের কথা যে সত্য এটা বুঝতে দেওয়া যাবে না।

আমার বউ নতুন প্রেমিক বানাইছে তার হাত ধরেই পালাইছে, সারাদিন খোজাখুজির পর রাতে যখন বাসায় বসে কান্না করছিলাম হঠাৎ দেখি একটা ছায়ার মতো কিছু,লুকিয়ে চুপি মারছে যেয়ে দেখি বউ। আমায় দেখে কান্না শুরু করলো আর এটা সেটা কাহিনি বলতে লাগলো। বললো সব কিছু চুরে নিতে আসছে আমি বাধা দেওয়াতে স্পে মেরে আমাকে নিয়ে গেছে পরে উঠে দেখি রাস্তায় পরে আছি৷

আমি বোকা হলেও এতোটা বোকা না যে সব বিশ্বাস করবো, আমি চাইছিলাম বউ সব বলুক আমায়। কিন্তু সে কাহিনী বলতেছে। অনেক রাতে পুলিশ আসে আর যে ছেলেটার সাথে পালাইছিল তাকে ধরে পুলিশ। কারণ ছেলেটা গহনা গুলো নিয়ে বিক্রি করতে যায় যেয়ে দেখে সেগুলো এমেটি সর্ণ৷ পরে সব খুলে বলে আমার বাসায় চুরি করছে আমার বউ সাথে ছিলো তাকে ধোকা দিয়ে পালাইছে৷ এগুলো পুলিশ সব জানালো, আমাকেও থানায় যেতে হবে জাল টাকা আর গহনার জন্য । আমি বললাম ভাই আমার ঘরে সব আছে পরে আসল টাকা আর গহনা বের করে দেখাইলাম সাথে কাগজ পত্রও পুলিশ চলে গেলো। বউ ভয়ে মাপ চাইতে থাকলো।

বললাম আমি বিদেশ থাকতেই তোমার সব কথাই জানতাম, তাই সব আসল আর নকল দুটাই আনছি পরিক্ষা করার জন্য যে আমার ভালবাসা কতোটা সত্য। আসলে আমি খুব দুঃখি তোমার জন্য পরিবার ছারলাম আর তুমিও আমায় ধোকা দিলে। বউ মাপ চাইলো ঠিকি আমি উপরে মাপ করলেও মন থেকে করিনি। পরের দিন সব টাকা আর গহনা দিয়ে চলে গেলাম বিদেশ থাক তুই টাকা আর গহনা নিয়ে।

বন্ধুরা যে সম্পর্কে বিশ্বাস নাই সে সম্পর্ক টিকিয়ে রাখা যায়না। আমি বউকে সুযোগ দিয়েছি পুলিশকে বলিনি, আপনাদের সুযোগ নাও আসতে পারে। বিয়ে করে বউ একা ফেলে যাবেন না। ভুল কিছুটা আমারও ছিলো, পরিবারের সাথে থাকলে হয়তো এমনটা হতো না। সব সময় একসাথে পরিবার নিয়ে থাকার চেষ্টা করুন ধন্যবাদ 👏

264 Views
8 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(6)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
27-Sep-2024, 08:22 AM

very nice.

Reader photo
lipa
14-Sep-2024, 12:21 PM

it’s Amazing

দোলন দাস দিয়া
দোলন দাস দিয়া
09-Nov-2024, 11:05 PM

Thx🥰