রোজ

অনেক ভাবিলাম অনেক খুঁজিলাম
এখনো মিলেনি খোঁজ
হয়তো সেই ইচ্ছে করে লুকিয়ে রয়েছে
যাতে করে কখনো আমি না পাই তার খোঁজ
কোথায় খুজিবো কোথায় আছো তুমি
তবে প্রতিদিন কি খুজবো তোমায় ওহে মোর রোজ
অনেক খুঁজলাম মাঠে-ঘাটে সবুজ ধ্রুবার মাঝে
অনেক খুঁজলাম শহরে নদী সমুদ্রের ও তলদেশে
খুঁজিলাম তোমায় অবশেষে ওই কালো মেঘের দেশে
কোথায় তুমি লুকিয়েছ বলো আকাশে নাকি নদীতে
একটু যদি ইশারা দাও লাগবো পরে খুঁজিতে
জানো রোজ সেদিন খুঁজিতে গিয়েছিলাম
বিশাল বিকট ঐ আওয়াজের শহরে
কতো মানুষ দেখিলাম হেথায়
কেউ না খোঁজ দেয় মোরে
তারপরে ফিরে আসিলাম সবুজ গ্রামের ধারে
গাছ গাছালি বন বাগান খুঁজিলাম এক্কেরে
না মিলিলো তোমার দেখা মিলবে বা কি করে
তুমি তো লুকিয়েছো আপন ইচ্ছায় কোন সে আজব ভুবনে
তবে তুমি আর কত থাকবে ওই ভুবনে
ফিরে আসো মোর অচিনপুরের মনের পানে
751 Views
17 Likes
2 Comments
4.3 Rating
Rate this:
(11)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:15 PM

very nice.

Reader photo
আফরিন ইসলাম
07-May-2024, 12:08 PM

আমার কাছে কবিতা অনেক অনেক ভালো লাগছে

মোঃশহিদুল ইসলাম
মোঃশহিদুল ইসলাম
19-May-2024, 11:44 PM

ধন্যবাদ