সঙ্গীহীনতা

কেউ আসুক আমার নিঃসঙ্গতায়
কেউ ভালোবাসুক আমার অসহায়ত্বকে
আমি তাকে শুভেচ্ছা জানাই
ওহে সংগীতা লাল কৃষ্ণচূড়া
সবুজ পাতা আরো কত রকম মালা
গেঁথে রেখেছি তোমায় পরাবো বলে
প্রতিক্ষনে আমি নিঃসঙ্গতায় ভোগি
অপেক্ষার প্রহর গণা যেন বেড়ে চলছে
খুবই মনে বাজে কেমন হবে দেখতে তুমি
গোলাপের মতো গোলাপি গাধার মত
কিম্বা কৃষ্ণচূড়া লাল বর্ণের হবে কি তুমি
জীবনের যে অর্ধ খানি অপেক্ষার প্রহরে গেলো
তবে কি তুমি আসবে আমার প্রবীণতায়
আমি তো সেটা চাইনা চাইনা সে সময়
আমি চাই তোমায় নিয়ে চলে যাব সেই প্রবীণতায়
অপেক্ষার প্রহর গুনতে গুনতে মালা গুলি মোর
শুকিয়ে হয়ে গেল ঘ্রানহীন
ঘ্রানহীন মালা কেমনে পরাবো হলো লজ্জা আমার মনে
ওগো আসো না তুমি হৃদয়ে দুয়ারখানি খুলে।


594 Views
16 Likes
2 Comments
3.2 Rating
Rate this:
(10)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
mysha
15-Mar-2024, 12:54 PM

mggggn

Reader photo
হাসিন। ন্যমের
13-Mar-2024, 08:47 PM

গল্প। সন্দ্র