জীবন

জীবন কি?🤔
জীবন কে তুলনা করা যায় নদীর সাথে.নদী যে মোহনায় থামে,সেখানেই জন্ম দেয় নতুন গল্পের.নদীর প্রতিটি কল্লোল যেন একেকটি গল্প.প্রতিটি বাঁক একেকটি উপখ্যান.
অথবা জীবনকে আমরা একটি শ্রাবণমুখর সন্ধ্যাও বলতে পারি.
যেখানে ঝুম-বৃষ্টির শব্দ শোনায় গল্পের মত.
ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসকে গল্পের কাহিনীর মত লাগে জীবন্ত.জীবন কি তাহলে বয়ে চলা কোনো নদী কিংবা আকাশ ভেঙে ঝরঝর নেমে আসা শ্রাবণ দিনের বৃষ্টি?
জীবন কি নিছক উথাল পাথাল কোনো তরঙ্গের ভেলকি কিংবা গা শীতল করা কোনো স্নিগ্ধ বাতাসের সুর.?
না.জীবন এর চেয়েও বেশি কিছু.জীবন এর চেয়েও দূরন্ত.বেশি চঞ্চল আরো বেশি আকষ্মিক.জীবনের কাছে মাঝে মাঝে রুপ কথার গল্পও হার মানে. মাঝে মাঝে জীবন রুপ কথার চেয়েও অবিশ্বাস্য হয়ে ওঠে.জীবনের বাঁকে বাঁকে ,মোড়ে মোরে ঘটনা প্রতি ঘটনায় জন্ম দেয় মনের আকুতি-মিনতি,প্রেম ভালবাসার সুখ আর দুঃখ.
এজন্যই জীবন দূরন্ত, দূর্বিনীত ও চঞ্চল.
609 Views
9 Likes
2 Comments
3.6 Rating
Rate this:
(10)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
24-Aug-2024, 07:27 AM

very nice.

Reader photo
সামিয়া আক্তার
03-May-2024, 10:36 AM

Right