শ্রেষ্ঠ প্রেরিত রাসূল(স.)

""শ্রেষ্ঠ প্রেরিত রাসূল(স.)""


বিশ্ব মানবজাতির কল্যাণের তরে-
স্রষ্টা পাঠালেন এক শেষ নবী,
নামে মুহাম্মদ ছিল আলোর দিশারি-
বলেন ধর্মীয় আশেকই কবি।

অন্ধ পথ থেকে আলোর পথে এনে-
মানুষকে দিয়েছেন ভালোবাসা,
নিঃসন্দেহে পরকালে করবে সুপারিশ-
এ হলো উম্মত সকলের আশা।

শৈশব থেকে তোমার সকল কর্মকাণ্ড-
অতুলনীয়ভাবে ছিল যে পূত,
আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবীরাসুল তিনি-
ছিলেন মানবতার মহান দূত।

বাল্যকালে রাসূলের অনুপম গুণাগুণে-
সর্ববিধ লোকে বলতো আল-আমীন,
তোমারই অনুগামী সমগ্র উম্মতগণকে-
বিচারের দিনে করে দিও জামিন।

হেদায়েতের বাণী প্রচারের সময়ে সদা-
আঘাত পেয়েছো ইসলামের জন্য,
শতো হাজার ব্যাথা বেদনা বুকে নিয়ে-
করেছো সহ্য ছিলনা কেউ অন্য।

বিশ্বের নানা ইতিহাসের চেয়ে তোমার-
গোটা জীবনের মহান ক্ষুদ্র অক্ত,
সেরা ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করার ফলে-
বিশ্ববাসী সব যে তোমারই ভক্ত।

সত্যের পথে দিবানিশি আহবান করে-
মানুষকে মুক্তির পথ দেখিয়ে দিলেন,
লক্ষাধিক নবীরাসূলগণের মধ্য থেকে-
সুমহান বিধাতার পরম বন্ধু ছিলেন।

চিরস্মরণীয় ধর্ম প্রতিষ্ঠার কীর্তি তোমার-
রবে চিরকাল সব মুমিনগণের মনে,
ধর্মীয় আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে-
অধিকতর গান করি তোমার সনে।
418 Views
10 Likes
6 Comments
4.1 Rating
Rate this:
(12)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (6)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:12 PM

very nice.

Reader photo
Chowdhury Tamanna
02-Sep-2024, 07:59 AM

very nice.

Reader photo
উষ্ণ 😆
15-Aug-2024, 04:10 PM

মাশাআল্লাহ 😭

Reader photo
মোঃ আব্দুর রহমান
29-Jul-2024, 05:53 AM

মাশাআল্লাহ,

আব্দুর রহমান হায়দার
আব্দুর রহমান হায়দার
31-Jul-2024, 03:37 PM

স্বরচিত সৃজনধর্মী নতুন নতুন লেখা পাঠে চোখ রাখুন গল্প সমাহার অ্যাপে এবং সাথেই থাকুন। ধন্যবাদ!

Reader photo
Shahin
06-Jul-2024, 01:02 PM

WoW. nice writing.

আব্দুর রহমান হায়দার
আব্দুর রহমান হায়দার
31-Jul-2024, 03:40 PM

স্বরচিত সৃজনধর্মী নতুন নতুন লেখা পাঠে চোখ রাখুন গল্প সমাহার অ্যাপে এবং সাথেই থাকুন। ধন্যবাদ!

Reader photo
রিয়াদ
05-Jul-2024, 11:36 PM

মাশা-আল্লাহ! রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অসাধারণ কবিতা। পড়ে ভালো লাগলো।

আব্দুর রহমান হায়দার
আব্দুর রহমান হায়দার
31-Jul-2024, 03:41 PM

স্বরচিত সৃজনধর্মী নতুন নতুন লেখা পাঠে চোখ রাখুন গল্প সমাহার অ্যাপে এবং সাথেই থাকুন। ধন্যবাদ!