যুদ্ধক্ষেত্র

রণাঙ্গনের মাঝে আমার যায় যদি প্রাণ
পাঠিয়ে দিও বাক্স ভরে বাড়িতে সটান।
মেডেলগুলো রেখো আমার চওড়া ছিনার কাছে
মাকে বলো তার ছেলে সব উজাড় করে গেছে।
বাবাকে বলবে যেন না নোয়ান শির
আমায় ঘিরে দুশ্চিন্তা করবে না আর বীর।
ভাইটাকে বল ঠিকঠাক যেন করে যায় পড়াশোনা
এখন থেকে পড়ার পুরো টেবিলটা তারি মালিকানা।
বোনটাকে বল ভেঙে না পড়ে থাকে যেন অমলিন
এই সাঝ শেষে ভাইটি তার আর জাগবে না কোনদিন।
প্রেয়সীকে মোর প্রভাত শুনিও মাতাম যেন না করে
যোদ্ধা যে আমি জন্ম নিয়েছি গরিব বাবার ঘরে।
562 Views
19 Likes
2 Comments
3.6 Rating
Rate this:
(9)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:06 PM

very nice.

Reader photo
Mrittika
03-Apr-2024, 08:40 PM

একদম ভালো লাগে নাই আমার 😒

মোঃশহিদুল ইসলাম
মোঃশহিদুল ইসলাম
04-Apr-2024, 01:28 PM

কেনো ভালো কেনো লাগেনি?