বাপমায়ের অতি সমাদরে সদা

""বাপমায়ের অতি সমাদরে সদা""


উচ্চবিত্ত গৃহের বেয়াড়া পোলা-
নাম ছিল তাঁর আলো,
আকার-আকৃতি কামুকই বটে-
স্বভাব চরিত্রে ভালো।

বাপমায়ের অতি সমাদরে সদা-
বেপরোয়া হয়ে উঠে,
প্রাত্যহিক জীবনে ঘরে বাহিরে-
বহুবিধ ঘটনাই ঘটে।

পাড়াপড়শি বন্ধুদের সঙ্গে প্রায়-
ঝগড়াঝাঁটি করে থাকতো,
নাবাল জাতের বখাটে বন্ধুগণ-
সারাক্ষণ অধীনে রাখতো।

একদা বন্ধুদের কবলে পড়ে সে-
মাদকসেবনে হয় লিপ্ত,
মাত্রাতিরিক্ত মাতলামিতে অস্থির-
ইতস্তত হয় সদা ক্ষিপ্ত।

বাপের বেআইনি অর্থের প্রভাবে-
সন্তানের বিপন্ন অবস্থা,
যখনই যা চাই তাতো মুহুর্তে পায়-
মা-বাবার এই সুব্যবস্থা।

ছোটো বা বড়ো গণন করতো না-
দাম্ভিকতায় চালচলন ছিলো,
শেষমেশ আপন মা-বাবার সাথে-
সম্পর্কটাও ছিন্ন করে দিলো।

অতিমাত্রায় বেড়ে গিয়ে একদিন-
খুনাখুনিতেও জড়িয়ে যায়,
মা-বাবাও এমন কাণ্ড দেখে তাঁর-
ফাঁসির দণ্ড আদালতে চায়।

অনুতপ্ত হয়ে বাপে মাকে বলেন-
ছেলের চাহিদা পূর্ণে আজ,
করেছি অনেক সিদ্ধান্তহীন কাজ-
ধিক্কার দেয় সুশীল সমাজ।
545 Views
8 Likes
5 Comments
5.0 Rating
Rate this:
(8)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (5)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:09 PM

very nice.

Reader photo
রিয়াদ
03-Jul-2024, 03:57 PM

বাহ! চমৎকার লেখা। পড়ে ভালো লাগলো।

আব্দুর রহমান হায়দার
আব্দুর রহমান হায়দার
31-Jul-2024, 03:43 PM

স্বরচিত সৃজনধর্মী নতুন নতুন লেখা পাঠে চোখ রাখুন গল্প সমাহার অ্যাপে এবং সাথেই থাকুন। ধন্যবাদ!

Reader photo
Shahin
03-Jul-2024, 01:37 PM

আসলেই বাস্তব জীবন নিয়ে লেখার মতো

আব্দুর রহমান হায়দার
আব্দুর রহমান হায়দার
31-Jul-2024, 03:44 PM

স্বরচিত সৃজনধর্মী নতুন নতুন লেখা পাঠে চোখ রাখুন গল্প সমাহার অ্যাপে এবং সাথেই থাকুন। ধন্যবাদ!

Reader photo
রনি
03-Jul-2024, 12:22 PM

ভালো

আব্দুর রহমান হায়দার
আব্দুর রহমান হায়দার
31-Jul-2024, 03:44 PM

স্বরচিত সৃজনধর্মী নতুন নতুন লেখা পাঠে চোখ রাখুন গল্প সমাহার অ্যাপে এবং সাথেই থাকুন। ধন্যবাদ!

Reader photo
Chowdhury Tamanna
03-Jul-2024, 06:57 AM

খুব সুন্দর হয়েছে 💔💔💔💔

আব্দুর রহমান হায়দার
আব্দুর রহমান হায়দার
31-Jul-2024, 03:43 PM

স্বরচিত সৃজনধর্মী নতুন নতুন লেখা পাঠে চোখ রাখুন গল্প সমাহার অ্যাপে এবং সাথেই থাকুন। ধন্যবাদ!