সোনার মদিনা

কাজী নজরুলের মনের বাসনা
ওহে মোর সোনার মদিনা
তুমি আমার খোদার কাছে সারা জীবনের পাওনা।
আর কিছু পাইবা না পাই তোমার ধুলা চাই
তোমার ধুলা গায়ে মেখে পাপ মুছিতে চাই ।
প্রান প্রিয় রাসূলের রওজা খানি ধরে কেঁদে হবো একাকার
ওহে মোর প্রান প্রিয় দেখা দেন দারখুলে একবার।
প্রান ভরে দেখবো সোনালী সবুজ গম্বুজ
আবু বকর ওমরের রওজা দেখে দেবো মোর মন বোঝ।
আমি মদিনার পানে একা যাবো বেরিয়ে
মদিনার যত গলি আছে যাবো আমি ছড়িয়ে ‌।
সন্ধ্যা বেলা যাবো আমি ঐ আরাফায়
গুনাহ খাতা মাফ নিয়ে ফিরবো মদিনায়।
ওহে মদিনা বাসী মোরে দিওনা তাড়িয়ে
আমি চাইনা কিছু শুধু রওজা কিনারে সারা জীবন থাকবো দাঁড়িয়ে।
যদি আমি একবার পারি যাইতে মদিনায়
ফিরিবো না এঐ দেহ নিয়ে আপন আঙিনায়।
হয়তো মোর আপন খোঁজে হবে বেকুল
রিদয় মোর থাকিবে তখন নবীর প্রেমে আকুল।
হয়তো হাঁটিতে হাঁটিতে যাবো হয়রান হয়ে
কাফেলা মোরে যাবে দূর্বলতার কথা কয়ে।
আমি দূর থেকেই ডেকে যাবো আপন মনে
নবী আপনি রয়ে যাবেন মোর রিদয় প্রানে।
ওহে কুকিল ময়না টিয়া
যাও কি তুমি নবীর দেশে
বলিও নবীকে আমায় যেনো তার কদমে রাখে অদম বেশে ।
যাইবো আমি দূর মদিনায় যদি মোর রব চাহে
ফিরিবো না কখনো নবীর কাছে থেকে অপন অলয়।
498 Views
7 Likes
2 Comments
4.3 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:09 PM

very nice.

Reader photo
Chowdhury Tamanna
02-Sep-2024, 08:03 AM

Good.