যাইব না ফেরার দেশে

""যাইব না ফেরার দেশে""


কোনো একদিন ইহকাল থেকে-
যাবো না ফেরার দেশে,
পরকালের পহেলা গন্তব্য কবর-
যেতে হবে মুর্দা বেশে।

মানবজাতি সহ গোটা প্রাণিকুল-
সবাইকে তো মরতে হবে,
আজ না হয় কাল কিংবা পরশু-
সবার মরণ নিকটে রবে।

মৃত্যুর পরেই শেষ গোসল দিবে-
সাথে গায়ে দিবে কাফন,
জানাজার নামাজ সম্পন্ন করে-
দিয়ে আসবে কবরে দাফন।

স্বজন পরিজন দু'একদিন কেঁদে-
খুঁজবে কোথা কি আছে,
মরার পরে তো ভুলে যাবে সবাই-
যাবে না কবরের কাছে।

বউ-বাচ্চা বন্ধু-বান্ধব সকলকেই-
স্মরণ করবে যে স্বল্প দিন,
স্বীয় জননী জীবিত থাকলে তো-
সন্তান খুঁজবে প্রতিদিন।

উত্তম আমলই করলে দুনিয়ায়-
কবরে মিলবে যে শান্তি,
মন্দ নেকিতে ইহকাল পরকালে-
আছে শুধু সব অশান্তি।

18 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই