প্রণয়ে স্তম্ভিত চেত

""প্রণয়ে স্তম্ভিত চেত""


স্বকীয় স্পৃহা দুর্জ্ঞেয় বটে-
পরাভবে গ্রাহী রেত,
দিবা আগমনে ঈষৎ স্বস্তি-
প্রণয়ে স্তম্ভিত চেত।

দৈবাৎ অকর্মণ্য প্রাবল্যে-
শূন্যতা বিপথে গত,
লোচনে ক্ষয় হতে অধীর-
অজ্ঞেয় প্রবৃত্তি শত।

প্রীতির অবরেণ্য টাননে-
চাপল্য অধিক বক্ষে,
সুখভোগ কিংবা শৌখিন-
নহে নিয়তির পক্ষে।

নির্মল প্রীতির প্রতীক্ষায়-
অগণন নিশা বিলীন,
অভ্যন্তরে বেশ চেষ্টাশূন্য-
তথাপি রয় শালীন।

ছলনার ফাঁদও দৃষ্টাদৃষ্ট-
হতোদ্যম স্ব অন্তর,
নিভৃতে বাক্যালাপ চাই-
কোথা সেই প্রান্তর।
317 Views
5 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(5)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:05 PM

very nice.

Reader photo
রিয়াদ
27-Jun-2024, 12:14 PM

দারুণ অনুভূতির প্রকাশ।