গ্রামবাংলার প্রকৃতি

স্বদেশের বিবিধ অঞ্চলের মাঝে-
রয়েছে গাঁ নামে পল্লি,
দেখা মাত্রই মনোহর তথা সুন্দর-
গ্রামবাংলার নানা বল্লি।

পল্লির পরিবেশ অতি রমণীয়-
অধিক লোক গাঁয়ে থাকে,
গ্রামের বেশিরভাগ পাড়া মহল্লা-
প্রকৃতিই সুশ্রী বজায় রাখে।

ঋতু পরিবর্তনের মৌসুমকালে-
দুর্যোগের ফলে হয় বহু বান,
গ্রামীণ মানুষের কৃষি চাষাবাদে-
খেতে ভরপুর রয় সব মান।

বহুবিধ ফলমূলে ভরপুর বাগানে-
পল্লির মাঠঘাট সুন্দর হয়,
পুষ্টিকর শাকসবজি চাষের ভূমি-
সদা স্বাচ্ছন্দ্যে উন্মুক্ত রয়।

শস্যে ভরা সোনালি ফসল নিয়ে-
বিচিত্র মনোজ্ঞ থাকে মাঠ,
সোনালি আঁশ বাংলার সম্পদ-
সারিতে সাজানো রয় পাট।

বিকালবেলায় সবস্থানের দৃশ্যটা-
শীতল হাওয়াই গাঁথে বুকে,
চমৎকার প্রকৃতির ভূখণ্ডের কথা-
রয়েছে কবিদের মুখে মুখে।
365 Views
7 Likes
2 Comments
4.0 Rating
Rate this:
(7)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
12-Sep-2024, 06:27 AM

nice.

Reader photo
রিয়াদ
24-Jun-2024, 02:45 PM

নিজের দেশ নিয়ে সুন্দর লেখা