তবুও মিথ্যায় অভ্যস্ত হয়

মানবজাতিরা দিনে কিংবা রাতে-
কত কিছু করে বলাবলি,
স্বার্থের লোভে একে অপরকে-
করে একাধিক গলাগলি।

সব ধর্মমতে মিথ্যা বলা মহা পাপ-
তবুও মিথ্যায় অভ্যস্ত হয়,
প্রযুক্তির প্রভাবে মিথ্যার বিকাশ-
প্রতি মুহূর্তে মিছা যে কয়।

যথার্থ নিরূপণে অবগত করা যায়-
সাধুর রূপে সচল যে দাদু,
সৎ এর চেয়ে বদের প্রভাব বেশি-
নিখিল ভুবনে একি জাদু।

দেশে-বিদেশে সাবালক নাবালক-
আকৃষ্ট হচ্ছে ক্ষণিকের লোভে,
গ্রামে শহরে ভালোমন্দ কর্ম করে-
নারী-পুরুষরা একত্র ক্ষোভে।

বিলাসিতার লোভ তো নিয়ন্ত্রণহীন-
ধনী-নির্ধন সব আসক্ত প্রায়,
ছোট বড়ো সব বয়সের মানুষেরাই-
হিতাহিত জ্ঞান গুণ হারায়।
335 Views
7 Likes
1 Comments
4.8 Rating
Rate this:
(5)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
রিয়াদ
27-Jun-2024, 12:19 PM

আসলেই সঠিক কথা।