মৃত্যু অনেক সহজ

ছোট বেলা থেকেই আমি খুব লজ্জাবোধ করতাম,কারনে অকারণে নতুন মানুষের সামনে যেতেও মোট কথা আমি খুব লাজুক সভাবের মানুষ!
এমন করতে করতেই স্কুল শেষ করলাম,এতো লাজুক বলে সব সময় সবার কথা শুনতে হতো নিজেকে পরিবর্তন করতে পারিনি। আমার নাম আয়ান।

কলেজ ভর্তি হবো আজকে" একা তো কোনো মতেই যাবো না তাই সাথে নিয়ে গেলাম বড় ভাইকে। সব কিছু বড় ভাই করে দিলো আমি শুধু দাঁড়িয়ে ছিলাম। এর ভিতর অনেকে বুঝে গেলো আমি ভিতুর ডিম।
যাই হোক কলেজ পরের দিন সকাল ১০টা থেকে শুরু। আজ চলে গেলাম বাসায় কাল আসবো।
আমার অনেক পড়ালেখা করার ইচ্ছে কিন্তু এই ভয় যে কবে কাটবে যানিনা।

পরের দিন সকালে কলেজ যাবো রেডি হয়েছি আর অপেক্ষা করছি কে যাবে আমার সাথে কিন্তু কেও রেডি হচ্ছে না দেখে মন খারাপ ভাবলাম প্রথম দিনই একা যাবো যদি কিছু হয়ে যায়। মাকে বললাম মা আমি কি একা যাবো মা বললো এলাকার সবাইকে নিয়ে যা তাহলে? আবার মন খারাপ হয়ে গেলো পরে সাহস করে একাই গেলাম,কলেজ টা ছিলো একটু দূরে।

কলেজ ঢুকবো এমন সময় কিছু ছেলে আটকালো তারা ৩য় বর্ষের ছাত্র ছিলো, বললো কলেজে নতুন বললাম হে! বলে যারা নতুন আমাদের কথা মানতে হয় না হলে কলেজ থেকে বেড় করে দিবো? আমি তো এমনিতেই সোজা বাঙ্গাল সত্যিই ভাবলাম। বললাম কি করবো ভাই বলেন? বললো আজ প্রথম যে মেয়ে গেট দিয়ে ঢুকবে তাকে ভালবাসি বলতে হবে।

আমি তো অবাক এটা আর আমি না ভাই আমাকে মাপ করে দেন প্লিজ👏 সে রাগান্বিত হয়ে আমাকে বলে ওকে তাহলে গেটের বাহিরে চলে যাও অনেক ভয় দেখালো আমিও ভয়ে রাজি হয়ে গেলাম। পরে হাতে একটা গোলাপ ধরিয়ে দিলো আমি চলে গেলাম গেটের সামনে,গিয়ে বললাম আমি আপনাকে ভালবাসি? মেয়েটা দেখতে খুব সুন্দর ছিলো আমি যখন বলতেছি মনে হচ্ছে সত্যি আমি ভালবাসি। জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে এমন হলো,

মেয়েটা কিছু না বলে একটা থাপ্পড় মারলো আর চলে গেলো সবাই হাসাহাসি করছে,আমি যেনো কানে কিছুই শুনছি না হঠাৎ স্যার এসে ধাক্কা দিলো পরে হুস ফিরলো আসলে স্যার বুঝতে পারছে যে ছেলে গুলো এমন করছে। স্যার আমাকে বললো মন খারাপ করো না ক্লাসে যাও। আমি চলে গেলাম আর আজব বিষয় হলো যেয়ে দেখি মেয়েটা একই ক্লাসে।

আমি লজ্জায় শেষ, সরি বলার খুব ইচ্ছা কিন্তু সাহস নাই। সবাই আমাকে বোকা বলে চেতায়, ক্লাসে সব পরা আমি পারি সবাই অবাক কিন্তু মাঝে মাঝেই মেয়েটাকে দেখি আর লজ্জা পাই। এক সময় সবাই আমাকে আর মেয়েটাকে নিয়ে নানান কথা বলে,আমি চুপ করে মুচকি হাসি কারন আমিও মেয়েটাকে মনে মনে ভালবেসে ফেলেছি। মেয়েটার নাম মিতু। মিতু আর তার বান্ধবীরা মিলে আমার ইমুশন নিয়ে খেলা করবে সেটা আমি জানতাম না।

একদিন মিতু আমাকে বলল আয়ান আমি তোমাকে পছন্দ করি। আমি যেনো আকাশ থেকে পরলাম আসল কথা ছিলো তারা পরিক্ষা দেওয়ার জন্য কিছুই পারতো না আমার সাথে ভাব লাগিয়ে সব নিবে আর মনে মনে সেও যানতো আমি তাকে ভালবাসি, তাই সুযোগে সৎ ব্যবহার করলো। আমি বললাম কি বলছ ভেবে বলছ।। সে আমার হাত ধরে এমন ভাবে বলল না বিশ্বাস করার সুযোগ নাই।

আমি লজ্জায় ক্লাসে চলে গেলাম, সে আমার দিকে এমন নজরে তাকাইতো আমি যেনো আর কিছুই দেখতাম না। প্রায় পনেরো দিন হয়ে গেলো আমাদের প্রেম,আমি এখন মুটামুটি সাহসি হইছি বাসায় দেরি করে ফিরি কাওকে না বলে কলেজ যাই শুধুই মিতুর জন্য। পরিক্ষা আসলো আমি মিতুকে সব সাজেশন দিলাম সব বিষয় কমন পরলো,আমি তেমন মন দিতে পারলাম না পরিক্ষায়।

রেজাল্ট বের হলো আমি ৩য় হলাম আর মিতু হলো প্রথম। আমি যতটা না মন খারাপ করলাম তার চেও খুশি হলাম মিতু প্রথম হওয়াতে কিন্তু পরের দিন থেকেই সে আমাকে চিনেনা তেমন কথাও বলেনা। সরে সরে থাকে সবসময় আমি তখনো বুঝতে পারিনি যে সে তার সার্থের জন্য এমন করছে।
তাকে একা পেয়ে আমি একটু জরিয়ে ধরি কিন্তু সে একটা থাপ্পড় মেরে নানান কথা শুনান।
তোর মন বোকা ছেলের প্রেমে আমি পরবো,তার থেকে আমি মরে যাবো,আমি তো অভিনয় করছি ক্লাসে প্রথম হওয়ার জন্য তুই যখন সব পড়া পারতি আমি কষ্ট পেতাম তাই এমন করছি। এ কথা গুলো শুনে আমি শেষ? আমি কি করবো বুঝে উঠতে পারছি না আমি তো তাকে মন থেকে ভালবাসছি।

বাসায় গেলাম কিছু ভাললাগে না শুধু মনে হচ্ছে আমি তাকে আর মুখ দেখাবো না। কি করবো সারা রাত ভাবার পরে সকালে কলেজের উদ্দেশ্য রওনা হই ঠিকি" কিন্তু যাইনা চিন্তায় ভুলেই গেছি পিছনে গাড়ি আছে। উঠিয়ে দিলো আমার গায়ে কলেজের পাশেই এই ঘটনা অনেকেই দেখেছে কলেজের স্যার মেডাম, ছাত্র ছাত্রী, তার কানেও গিয়েছে কথাটা হয়তো এসেছে আর এসেই কি হবে আমি তো দেখবো না।

পৃথিবীতে আমার মতো এমন হাজারো আয়ান আছে যারা ইমুশনাল হয়ে তার সব শেষ করে দেয়,তাই দয়া করে কেও ভালো না বাসলে কারো জীবন নিয়ে অযথা খেলবেন না। আপনার কাছে সেটা খেলা অন্য জনের কাছে সেটা জীবন, সেটা ভবিষ্যৎ, আবার সেটাই মরণ। ধন্যবাদ 👏
594 Views
9 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
02-Oct-2024, 04:54 PM

very nice.

Reader photo
Sadia
10-Aug-2024, 12:19 AM

অনেক কষ্ট লাগলো

দোলন দাস দিয়া
দোলন দাস দিয়া
09-Nov-2024, 11:10 PM

Hmm thx