শিশু পার্ক

এই শিশু পার্ক সেদিন ছিল না
এই বৃক্ষে ফুলে‌ শোভিত উদ্যান সেদিন ছিল না
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না
ঢেকে দেওয়ার এই ঢাকার হৃদয় মাঠখানি।
হে অনাগত শিশু হে আগামী দিনের কবি
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি
একদিন সব জানতে পারবে।
আমি তোমাদের কথা ভেবে লিখে যাচ্ছি এই শ্রেষ্ঠ বিকেলের গল্প।
812 Views
25 Likes
2 Comments
3.9 Rating
Rate this:
(24)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:03 PM

very nice.

Reader photo
সাকিবা
04-Apr-2024, 10:15 AM

খুব সুন্দর কবিতা আরো কবিতা চাই

মোঃশহিদুল ইসলাম
মোঃশহিদুল ইসলাম
04-Apr-2024, 01:30 PM

অবশ্যই আরো কবিতা পেয়ে যাবেন কবিতা অপশনে আমার লেখা আরো অন্যান কবিতা রয়েছে