মনুষ্যত্ব

মানুষ ব্যর্থ হচ্ছে কেন?...
জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে। মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পরছে।মানুষের সাথে মানুষের বাড়ছে ব্যবধান। কারো মনে কোন শান্তি নেই।
বৈত্ত-বৈভব অর্জন করা আর সুখের দূ্র্ভবনায় মানুষের আয়ু কমে যাচ্ছে। মনুষ্যত্বের আলো ক্রমশ নিভু নিভু করছে। মানুষেরা বিত্তের পেছনে ছুটছে, দুরাশা বা গ্লানি মানুষকে গ্রাস করছে।
দিনতা, সংশয়ে মানুষের জীবন ক্লিষ্ট হচ্ছে। মানুষের সান্নিধ্য থেকে মানুষ পিছু হটছে।
জিবনের সার্থকতা হারিয়ে ফেলছে, তুচ্ছ জিনিসেও তুষ্ট হচ্ছে না। নিখিলের সাথে মানুষের ব্যবধান ভেঙে চুরমার হচ্ছে। মানুষ তার মানসিক আত্মাকে বিদায় দিচ্ছে।
আমরা পারিনি মার্কিন ব্যবসায়ী চাক-ফিনির মতো হয়ে উঠতে। পারিনি মাদার তেরেসার মতো হতে। পারিনি সলিম মিয়া হয়ে মানুষকে ভালোবাসতে। পারিনি হযরত উসমানের মতো মানবতার সেবায় নিজেকে সপে দিতে।
পরিশেষে পারিনি মানবতার মহান ব্যক্তি আমাদের আদর্শ, বিশ্ব শ্রেষ্ঠ নেতা, বিশ্বের প্রধান শিক্ষক, মুসলমানদের গর্ব মুহাম্মদ কে অনুসরণ করতে,হায় আফসোস!.......
20 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই