প্রেম পিরিত

আমি হলাম সাগর তুমি হলে ঢেউ,

চুপি চুপি প্রেম করবো জানবে না তো কেউ।

ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে,

সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে।

নীল আকাশের তারার মেলা,

মধ্যরাতে চাঁদের খেলা।

মিষ্টি সকাল শিশির ভেজা,

আমাদের প্রেম কত মজা!

মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে ভালবাসি বলতে চাই,

আবার জন্ম হলে যেন তোমাকে আমি পাই।

এসএমএস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,

রিংটোন হয়ে বাঁচবো আমি মিষ্টি মধুর সুরে।

কখনো ভেবো না আমি তোমার থেকে দূরে,

বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।

তুমি যদি না বুঝো,

বুঝবে আমায় কে?

তুমি যদি পর ভাবো,

আপন ভাববে কে?

তুমি যদি কষ্ট দাও,

সুখ দিবে কে?

তুমি যদি ভুলে যাও,

মনে রাখবে কে?

ভালোবাসা স্বপ্ন নীল আকাশের মত সত্য,

শিশির ভেজা ফুলের মত তেমনি পবিত্র।

তুমি আমার রঙিন স্বপ্ন আমার চাঁদের আলো,

তাইতো তোমায় বেসেছি এতটাই ভালো।

তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,

তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল।


































19 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই