বাবা মানে মরুভূমির বুকে এক বৃক্ষ,
যার ছায়ায় হয় সকলের মন শিক্ত।
বাবা হল এগিয়ে যাওয়ার প্রেরণা,
তার কথায় চললে কাহারো ভুল হবে না।
বাবা করেন পরিশ্রম তুলনাহীন,
তার মত বন্ধু পাবোনা কোনদিন।
বাবা হলেন খোদার দেওয়া নেয়ামত,
রাখেন তিনি পরিবারের আমানত ।
বাবা হলেন সবার শিক্ষাগুরু,
না চাইতেও তার থেকে সকল দীক্ষা শুরু।
সন্তানের জন্য বাবার ত্যাগের নাই সীমা,
সন্তানের জন্যই বাবার সকল কষ্ট হয় কেনা।
বাবা সারা দিন কাজ করেও মুখে রাখে হাসি,
একবার জড়িয়ে ধরে বলতে চাই বাবা তোমাকে অনেক ভালোবাসি ।

কোন মন্তব্য নেই