যদি অসুখী হও

প্রেম বিচ্ছেদের কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখে এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে।

সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো তবে রাতের আঁধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটেনে ভাত মাথার উপরে নেই ছাদ।

মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হয় মেয়ে হলে ভালো হতো তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়ে সমাজের সাথে তাল মিলিয়ে চলছে।

যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজি মনে হয় তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।

যদি পুরুষ বলতে দেহ লোভী মেয়ে বাজ মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ো, যার ছোঁয়ায় নেই কোন লালসা আছে শুধু মায়া, মমতা, স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে তবে কোন কবরস্থানে ঘুরে এসো। যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।
24 Views
3 Likes
0 Comments
5.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

কোন মন্তব্য নেই