বাজারে অনেক জাতের পেন্সিল আছে।
কোনোটা গোল, কোনোটা ষড়ভুজাকৃতির ও কোনোটা অষ্টভুজাকৃতির।
তবে সবচেয়ে বেশি থাকে যে ধরনের পেন্সিল তা হলো ষড়ভুজাকৃতির।
প্রশ্ন হতেই পারে কেন এমনটা হয়?
এমটা হওয়ার ও কারণ আছে।
পেন্সিলের আকৃতি ষড়ভুজাকৃতি হলে পেন্সিল তৈরিতে কাঠ কম লাগে।
কাঠ কম লাগলে খরচ ও কম হবে। কেও যেন মনে না করে পেন্সিল এ আর এমন কি জিনিস? খরচ বাঁচলেই কি এমন বাঁচবে? সারা বিশ্বের সভ্যতা এখন শিক্ষা কেন্দ্রীক। প্রতিদিন প্রচুর পরিমানে পেন্সিল ব্যবহার করা হচ্ছে।
এক হিসাবে দেখা গেছে একই পরিমাণ কাঠ দিয়ে যেখানে গোলাকার পেন্সিল বানানো যায় ৬০ টা সেখানে ষড়ভুজাকৃতির পেন্সিল বানানো যায় ৯০ টা।
সহজ হিসেবে কি দেখা গেল?
যেখানে ৬ টা সেখানে ৯ টা।
দেখা গেল তিন ভাগের এক ভাগ বেশি পাওয়া গেল। এমনটা হওয়ার কারণ যে কেউই দেখতে পারবে।
যখন কোনো ষড়ভুজ একসাথে একটা কাঠামো গঠন করে তখন তাদের মাঝে কোন ফাঁকা জায়গা থাকে না।
কিন্তু অপরদিকে গোলাকার মানে বৃও একসাথে লেগে থাকলে তাদের মাঝে ফাঁকা জায়গা থাকবেই।
এটাই গাণিতিক কারণ।
গাণিতিক কারণ ছাড়া আরেকটা কারণ আছে তা হলো ষড়ভুজাকৃতির পেন্সিল টেবিল থেকে গড়িয়ে পড়ে না।

কোন মন্তব্য নেই