দাফন করেছি



দাফন করেছি
আমি দাফন করেছি আমার ভিতরের সব আবেগ,
দাফন করেছি আমার বুকে জমে থাকা কষ্ট মেঘ আমি দাফন করেছি তোমার গালের টোল পড়া হাসিটাকে,
দাফন করেছি তুমি নামক ছলনাময়ী মানুষটাকে ।
আমি দাফন করেছি তোমার সেই মায়া ভরা ঘুমন্ত চেহারা,
দাফন করেছি হৃদয়ে জমে থাকা প্রেমের ফোয়ারা ৷
আমি দাফন করেছি তোমায় নিয়ে দীর্ঘ পথচলা, দাফন করেছি হৃদয়ে জমে থাকা না বলা কথা ৷ আমি দাফন করেছি তোমার দেয়া প্রথম গোলাপের লাশ,
দাফন করেছি তোমার সাথে গত হওয়া বছরের দুটি মাস ৷
আমি দাফন করেছি আমার সেই পুরোনো অভ্যাস,
দাফন করেছি নিকোটিন নিয়ে থাকা আমার ৩৬ মাস ।
আমি দাফন করেছি ছাদে বসে জ্যোৎস্না দেখা রাত,
দাফন করেছি কুয়াশাবৃত শুভ্র প্রভাত ।
আমি দাফন করেছি তোমায় নিয়ে হাজারো কবিতা লিখা,
দাফন করেছি হৃদয় ক্যানভাসে তোমার ছবি আকা ।
আমি দাফন করেছি তোমার মুখের মায়া ভরা তিলক,
দাফন করেছি তোমার সেই টানা চোখের পলক।
আমি দাফন করেছি দু বছর পূর্বে তোমার লাশ, শুধু দাফন করতে পারিনি তোমায় ভুলে থাকার
অভ্যাস।
263 Views
9 Likes
2 Comments
4.5 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:01 PM

very nice.

Reader photo
Chowdhury Tamanna
23-Aug-2024, 07:28 PM

সুন্দর হইছে । আমার আইডি ফলো করার অনুরোধ রইল ।