অবশেষে তোমাকে পাওয়া

শুভ্র চৌধুরী ইন্ডিয়ার টপ বিজনেসম্যান দের মধ্যে একজন যার খ্যাতি ইতিমধ্যে ভারতসহ অন্যান্য দেশ গুলিতেও ছড়িয়ে পড়েছে ৷ মাত্র ২৬ বছর বয়সে সফলতার চরম শীর্ষে পৌঁছিয়েছেন তিনি ৷ আজ একটা মিটিং শেষে তিনি এবং তার এসিসটেন্ট আরুশ শেখ ফিরছিলেন হঠাৎই রাস্তায় তাদের থেকে কিছুটা দূরে একটা গন্ডোগোল দেখতে পেলেন ৷ গাড়ি থামিয়ে সেদিকেই গেলেন শুভ্র চৌধুরী ৷ ভীড় ঠেলে সামনে গিয়ে তিনি থাকাকে গেলেন ৷ তার হৃদস্পন্দন ভীষন গতিতে ওঠানামা করছে ৷ তার সামনে দাড়িয়ে আছে তারই হারিয়ে যাওয়া প্রেয়সী যাকে সে গত চার বছর ধরে খুঁজে বেড়াচ্ছে ৷ কিন্তু একি তার প্রেয়সীর হাত আজ অন্য কেউ ধরে আছে ৷ অন্য একজন পুরুষ তার পাশে দাড়িয়ে আছে তার প্রান প্রিয় প্রেয়সীকে স্পর্শ করছে ৷ এই দৃশ্য দেখে শুভ্রর হৃদয় ধক করে উঠল মুহূর্তেই চোখের কোনে অশ্রু কনা ভীড করল৷ সে দেখতে পাচ্ছে তার সামনে থেকে অন্য কেউ তার প্রেয়সীকে নিয়ে চলে যাচ্ছে ৷ আর সে চেয়েও কিচ্ছু করতে পাচ্ছে না ৷ বাড়ি ফিরে শুভ্র নিজের ঘরে ঢুকে ওয়াশরুমে চলে গেল। দাড়িয়ে পড়ল শাওয়ারের নীচে ৷ চোখের কোনায় জমে থাকা অশ্রুকনা গুলো ঝড়ে পড়ল তার চিবুক বেয়ে ৷ মনে পড়ে গেল তার এবং তার প্রেয়সীর প্রথম সাক্ষাৎকারের কথা ৷

সূচনা পর্ব
31 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই