আমার জীবনের গণিত

আমি বললাম, স্যার আমি সায়েন্স নিতে চাই.,

তারা বলল,সায়েন্স নেওয়ার যোগ্যতা তোমার নাই।

কিন্তু, আমিতো সায়েন্স না নিয়ে পড়বো না.,

তারা বলল, সায়েন্স নিতে গেলে তিন হাজার টাকা না হলে চলবে না।

সায়েন্স মানেই তো অঙ্কের খেলা,

বই খুললেই দেখতে পাবে হাজারো সূত্রের মেলা।

বুঝছো মিরাজ গণিত তুমি পারবে না,

স্যার আমি ভাত খাই সুজি না।

যতই সায়েন্স নিতে আপনারা দেন বারণ,

গণিতের বেলাই দাড় করিয়ে দেই আমার জীবন।

যদি বলে যোগ কর, আমি যোগ করি আত্মশক্তিকে।

যদি বলে বিয়োগ কর, আমি বিয়োগ করি পরাজয় কে।

যদি বলে গুণ কর, আমি গুণ করি ভালোবাসাকে।

যদি বলে ভাগ কর, আমি ভাগ করি দুঃখকে।

যদি বলে সমীকরণ দাও, আমি দেই নিজের মধ্যে সবাইকে।

যদি বলে মান প্রকাশ কর, আমি প্রকাশ করি সফলতাকে।

যদি বলে বন্ধনী দাও, আমি দেই না পারাকে।

যদি বলে বর্গ কর, আমি বর্গ করি মনের পরিধিকে।

যদি বলে বর্গমূল কর, আমি বর্গমূল করি তুচ্ছকে।

তারা বলল, এটাই কি তোমার গণিতের জীবন,

আমি বললাম, আপনারা মনে হয় বুঝেন নাই এটাই গণিতের আসল ব্যাকরণ।
524 Views
18 Likes
5 Comments
3.9 Rating
Rate this:
(12)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (5)

Reader photo
Tamanna Chowdhury
15-Dec-2024, 08:22 AM

very nice.

মোঃ মিরাজুল ইসলাম
মোঃ মিরাজুল ইসলাম
15-Dec-2024, 04:24 PM

ধন্যবাদ

Reader photo
Aliya Sadaf.
28-Aug-2024, 03:48 PM

khub bhalo legeche golpota

মোঃ মিরাজুল ইসলাম
মোঃ মিরাজুল ইসলাম
28-Aug-2024, 04:08 PM

ধন্যবাদ, পাশে থাকার জন্য।

Reader photo
রিশিতা
07-Jul-2024, 06:53 PM

চমৎকার! এই ভাবে এগিয়ে যাও

মোঃ মিরাজুল ইসলাম
মোঃ মিরাজুল ইসলাম
07-Jul-2024, 08:22 PM

Hmm . Always help me

Reader photo
মোঃ লিটন মিয়া
04-Jun-2024, 12:17 PM

অসাধারণ

মোঃ মিরাজুল ইসলাম
মোঃ মিরাজুল ইসলাম
06-Jun-2024, 03:56 PM

অসংখ্য ধন্যবাদ

Reader photo
himu
02-Jun-2024, 10:28 AM

চমৎকার

মোঃ মিরাজুল ইসলাম
মোঃ মিরাজুল ইসলাম
02-Jun-2024, 04:56 PM

Thanks