ইসলাম নামকরণ কেনো?

দুনিয়ায় যত রকম ধর্ম রয়েছে তার প্রত্যেকটির নামকরণ করা হয়েছে কোন বিশেষ ব্যক্তির নামে। অথবা যে জাতির মধ্যে তার জন্ম হয়েছে তার নামে। যেমন ইসায়ী ধর্মের নাম রাখা হয়েছে তার প্রচারক হযরত ঈসা (আ) এর নামে। বৌদ্ধ ধর্ম মতের নাম রাখা হয়েছে তার প্রতিষ্ঠাতা মহাত্মা বুদ্ধের নামে। আবার ইয়াহুদী ধর্ম জন্ম নিয়েছিলো ইয়াহুদা নামে বিশেষ গোষ্ঠীর মধ্যে। দুনিয়ায় আরো যেসব ধর্ম রয়েছে, তাদের নামকরণ হয়েছে এমনিভাবে। অবশ্যি নামের দিক দিয়ে ইসলামের রয়েছে একটি অসাধারণ বৈশিষ্ট্য। কোনো বিশেষ  ব্যক্তি অথবা জাতির সাথে তার নামের সংযোগ নাই। বরং ইসলাম শব্দটির অর্থের মধ্যে আমরা একটি বিশেষ গুনের পরিচয় পাই,সেই গুনই প্রকাশ পাচ্ছে এ নামে। নাম  থেকেই বুঝা যায় যে, ইসলাম কোনো এক ব্যক্তির আবিষ্কার নয়, কোনো এক জাতির মধ্যে এ ধর্ম সীমাবদ্ধ নয়। ইসলাম কোনো বিশেষ ব্যক্তি,দেশ অথবা জাতির সম্পতি নয়। তার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ইসলামের গুণরাজি সৃষ্টি করা। প্রত্যেক যুগে  প্রত্যেক কওমের যেসব খাঁটি ও সৎলোকের মধ্যে এসব গুণ পাওয়া গেছে, তারা ছিলেন মুসলিম। এ ধরনের লোক আজো রয়েছেন, ভবিষ্যতে ও থাকবেন।❤️❤️❤️ ****************
221 Views
7 Likes
1 Comments
3.5 Rating
Rate this:
(2)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
SAJJADUL ISLAM
05-Jun-2024, 08:26 AM

ইনশাআল্লাহ