অ্যানাকোন্ডা

আমাজন বনের রাজা অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডারা মূলত চার ভাই। মানে চার প্রজাতির। এরা হল ডার্ক স্পটেড অ্যানাকোন্ডা, হলুদ অ্যানাকোন্ডা, সবুজ অ্যানাকোন্ডা, বলিভিয়ান অ্যানাকোন্ডা।

অ্যানাকোন্ডা সাপের প্রথম প্রজাতি সবুজ অ্যানাকোন্ডা। এটি বিশ্বের সবচেয়ে বড় সাপ। এটি সর্বোচ্চ ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে ২২৭ কেজি পর্যন্ত।

অ্যানাকোন্ডার প্রধান খাদ্য তালিকায় রয়েছে ইদুর, ব্যাঙ, কচ্ছপ, হরিণ ইত্যাদি।

অ্যানাকোন্ডার শিকার ধরার পদ্ধতি অন্যান্য সাপের মত নয়। এটি তার শিকার কে ছোবল দেয় না। ( যদিও ছোবল দেওয়ার জন্য যথেষ্ট বড় বড় দাঁত রয়েছে)
বরঞ্চ, এটি তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।
এরপর আস্তে আস্তে পুরো শরীরটাই গিলে নেয়।

একটি পূর্ণবয়স্ক ভেড়া বা ছাগল খাওয়ার পর একটি অ্যানাকোন্ডা প্রায় একমাস না খেয়ে থাকতে পারে। এর মাঝে এর খাবারের প্রয়োজন পড়ে না।

যদি শিকার খুঁজে না পাওয়া যায়, তবে একটি অ্যানাকোন্ডা বড় একটি শিকারের পর অন্যকিছু না খেয়েও প্রায় ১ বছর কাটিয়ে দিতে পারে।
15 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই